শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

সরকারের প্রনোদনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষিতে সফলতা এসেছে এমপি বদিউজ্জামান সোহাগ

মাসুদ মীর, শরণখোলা (বাগেরহাট)
শনিবার, ৪ মে, ২০২৪, ৬:৪১ অপরাহ্ন

আধুনিক প্রযুক্তি ও যান্ত্রিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে দেশের কৃষিখাতে অভাবনীয় সফলতা এসেছে। তাই সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের বিভিন্ন ধরণের যন্ত্রপাতি, সার, বীজ প্রনোদনার মাধ্যমে প্রদান করছে। এর ফলে দেশ এখন খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছে।

আজ শনিবার শরণখোলায় কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ, সার এবং ভর্তুকির মাধ্যমে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ একথা বলেন। এমপি বদিউজ্জামান সোহাগ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে দারিদ্রের হার অনেকটা কমে এসেছে। যে কারণে ভিজিডি, ভিজিএফ কার্ডধারীর সংখ্যাও কমে গেছে। শরণখোলায় আগে যেখানে সুবিধাভোগী ছিল ছয় হাজার, সেই সংখ্যা এখন দুই হাজারে নেমে এসেছে। এই চিত্র সারা দেশেই। সরকারের প্রনোদনায় কৃষিতে ব্যাপক উন্নয়নের ফলে এটি সম্ভব হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিনামূল্যে সার-বীজ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন আওয়ামীলীগ নেতা এম এ রশিদ আকন, উপজেলা চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, ভাইস চেয়ারম্যান হাছানুজ্জামান পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, খোন্তাকাটা ইউপির চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, সাউথখালী ইউপির চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তফা মশিউল আলম, চারটি ইউনিয়ের উপ-সহকারি কর্মকর্তা প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার জানান, ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-১/২০২৪-২৫ মৌসুমে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮০০ চাষিকে বিনামূল্যে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এছাড়া ৩০ লাখ টাকা মূল্যের দুটি কম্বাইন্ড হারভেস্টার ৭০ভাগ ভর্তুকির মাধ্যমে দেওয়া হয়েছে। এই কম্বাইন্ড হারভেস্টার দিয়ে একই সাথে ধান কাটা, মাড়াই ও ঝাড়াই করা সম্ভব হবে। এই যন্ত্রের ব্যবহার করে এলাকার চাষিদের আর্থিক ও সময়ের অনেকটা সাশ্রয় হবে। এবছর শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নে ১ হাজার ২০০ হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে কৃষি কর্মকর্তা জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর