মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

সরাইলে সেতুতে উঠতে ভরসা সাঁকো ভোগান্তির শেষ কবে

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ১২:২১ অপরাহ্ন

শেখ মো. ইব্রাহীম, সরাইল থেকে:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ভাটি অঞ্চল অরুয়াইল-বারপাইকা সংযোগ রাস্তা সংস্কার ও র্দীঘদিন ধরে সেতুর গোড়ায় মাটি না থাকায় ৩ কিলোমিটার রাস্তার যাতায়াত ও পণ্য পরিবহনে দুর্ভোগ পোহাচ্ছেন তিন ইউনিয়নের লক্ষাধিক মানুষ। সেতুর দুই পাশের সংযোগ রাস্তা না থাকায় এই ভোগান্তির সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর নিজ উদ্যোগে সেতুর দুই পাশে বাঁশের সাঁকো তৈরি করে প্রতিদিন মাটির কাঁচা রাস্তা ও সেতু দিয়ে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো ব্যবহার করে শত শত মানুষ অরুয়াইল বাজার ও সরাইল উপজেলা সদরে চলাচল করছেন।
সমাজকর্মী মো. মনসুর আলী জানান, তিন বছর ধরে সংযোগ রাস্তা না থাকায় এ রাস্তা দিয়ে সরাসরি কোনো যানবাহন চলাচল করতে পারে না। ধান, চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিস ও ভারি বোঝা মাথায় করে বাঁশের সাঁকো দিয়ে উঠতে হয় সেতুতে। সেতুর দুই পাশের রাস্তার ভেঙে চলাচল বন্ধ হয়ে গেলেও কেউ আমাদের চরের মানুষের খবর রাখে না। আমাদের জীবনের ঝুঁকি নিয়ে শত শত মানুষ প্রতিদিন হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া-আসা করে থাকেন।
স্থানীয় বাসিন্দা আশরাফ উদ্দিন জানান, র্দীঘ তিন বছর আগে সেতু নির্মাণ করা হলেও দুই পাশে অ্যাপ্রোচ রাস্তা নির্মাণ করা হয়নি। এলাকাবাসীরা নিজ উদ্যোগে দুই পাশে বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে চলাচল করছেন সব বয়সী মানুষ। এ পথে যাতায়াতকারী বৃদ্ধ, অসুস্থ রোগী ও শিশুদের দুর্ভোগের শেষ নেই। উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছি না। ঘটছে দুর্ঘটনা। অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া জানান, সেতু নির্মাণের তিন বছর পেরিয়ে গেলেও অ্যাপ্রোচ রাস্তা নির্মাণ করা হয়নি। তাছাড়া, ওই সেতুর সংযোগ রাস্তাটি ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে সেতুর কোনো কাজে আসেনি। বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে বৃদ্ধ, নারী ও শিশুদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। এলাকার জনগণের পণ্য পরিবহন ও চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তা দ্রুত মেরামত করা প্রয়োজন। জানা যায়, ২০১৭ সনে উপজেলা এলজিইডি ২৫ লাখ টাকা ব্যয়ে অরুয়াইল-বারপাইকা সংযোগ রাস্তার মাঝামাঝি একটি খালের ওপর নির্মাণ করা হয় সেতুটি। কিন্তু কোনো কাজে আসেনি। দুই পাশে সংযোগ রাস্তার মেরামত না করায় ভোগান্তির শেষ হচ্ছে না এলাকাবাসীর। মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এ দুর্ভোগের পরিত্রাণ চাই এলাকাবাসী। এ বিষয়ে সংরক্ষিত নারী আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা (শিউলি আজাদ)জানান, এ বিষয়টি আমার জানা ছিল না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর