মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

সিলেটে বন্যাদুর্গতদের পাশে একদিনের বেতন দেবেন ‘নগদ’র কর্মীরা

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৬:৪৯ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে ‘নগদ’-এর কর্মীদের একদিনের বেতন অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। পাশাপাশি চলতি মাসে নিজের বেতনের সম্পূর্ণ অংশ দুর্যোগ মোকাবিলায় অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি।

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ আয়োজিত ‘মানুষ বাঁচলে দেশ বাঁচবে’ শীর্ষক এক ভার্চুয়াল অনুষ্ঠানে ‘নগদ’ লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এই ঘোষণা দেন। ‘নগদ’-এর চিফ পাবলিক অ্যাফেয়ার্স অফিসার সোলায়মান সুখনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও অংশ নেন অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আহমেদ ইমতিয়াজ জামি এবং গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফুল্লাহ মিঠু।

প্রাকৃতিক এই দুর্যোগের সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে স্বতঃপ্রণোদিতভাবে ‘নগদ’-এর সকল কর্মীদের একদিনের সমপরিমাণ বেতন বন্যার বিপর্যয় মোকাবিলায় অনুদানের ঘোষণা দেন তানভীর এ মিশুক। এ ছাড়া সামাজিক দায়বদ্ধ করপোরেট প্রতিষ্ঠান হিসেবে পৃথকভাবে প্রতিষ্ঠানের বিগত দুই মাসের নিজেদের লেনদেনের লভ্যাংশের সম্পূর্ণ অংশ সিলেট ও সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকায় অনুদানের ঘোষণা দেন তিনি।

আলোচনায় অংশ নিয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘এই উদ্যোগ আমার একার পক্ষে গ্রহণ করা সম্ভব হতো না। আমি ‘নগদ’-এর সকল কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই স্বতঃপ্রণোদিত হয়ে দেশের দুর্যোগকালীন সময়ে মহৎ এই উদ্যোগ নেওয়ার জন্য। দেশের বিপর্যয়ে ‘নগদ’-এর বিগত দুই মাসের রাজস্বের সম্পূর্ণটিই আমরা অনুদান দিয়ে ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়াতে চাই। আমার বিশ্বাস আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কিছুটা হলেও তাদের দুর্ভোগ মেটাতে সাহায্য করবে।’

অনুষ্ঠানে অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আহমেদ ইমতিয়াজ জামি এবং গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফুল্লাহ মিঠু নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মসূচিগুলো তুলে ধরেন এবং ‘নগদ’-এর ডোনেশন অপশনের মাধ্যমে এ পর্যন্ত অসংখ্য মানুষ অনুদান প্রদান করেছেন বলে জানান।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর