রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সিলেটে ৮০০ টাকার নৌকা ভাড়া ৫০ হাজার

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৮ জুন, ২০২২, ৬:৪৪ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। পানিবন্দী হয়ে পড়েছে দুই জেলার প্রায় ৪০ লাখ মানুষ। এমন পরিস্থিতিতে খাবার ও সুপেয় পানির জন্য তীব্র হাহাকার ও আর্তনাদ চলছে। পানি-স্রোত ভেঙে আশ্রয়ের খোঁজ করছে মানুষ।
তবে প্রত্যন্ত অঞ্চলে আটকেপড়া মানুষকে উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন নারী, শিশু ও বৃদ্ধরা।

এরই মধ্যে শনিবার (১৮ জুন) দিনভর টানা ভারি বৃষ্টি এবং আগামী তিন দিনে অতিভারি বৃষ্টির পূর্বাভাসে জেলা দুটির বন্যা পরিস্থিতির আরও অবনতি এবং ভয়ংকর হয়ে ওঠার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে আটকেপড়া অবস্থা থেকে উদ্ধার ও নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ হচ্ছে নৌকা। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক নৌকার অভাব এবং আকাশচুম্বী ভাড়ার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে, নৌকার মালিক ও মাঝিরা নৌকার ভাড়া শতগুণ বাড়িয়ে দিয়েছেন!

মারুফ আহমেদ নামে এক ব্যক্তি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে নিরাপদে সরিয়ে নেয়ার জন্য গ্রাম থেকে শহরে যেতে চান। কিন্তু ৪০ হাজার টাকা দিয়েও তিনি নৌকা ভাড়া করতে পারেননি।

খোঁজ নিয়ে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার সালুটিকর থেকে কোম্পানীগঞ্জের তেলিখাল পর্যন্ত দূরত্ব ১০ কিলোমিটারের মতো। স্বাভাবিক সময়ে এই দূরত্বে নৌকা ভাড়া ৮০০ থেকে ১ হাজার টাকা। কিন্তু বর্তমানে মাঝিরা এই দূরত্বের জন্য ৫০ হাজার টাকা ভাড়ার দাবি করছেন এবং সেখানে ভাড়া নিয়ে দরকষাকষির কোনো সুযোগও দিচ্ছেন না তারা। সালুটিকর ঘাট থেকে জনপ্রতি আগে যেসব দূরত্বের ভাড়া ছিল ২০ থেকে ৫০ টাকার ভেতর, এখন তা ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকায় ঠেকেছে।

অন্যদিকে সিলেট শহর থেকে যারা ত্রাণ নিয়ে দুর্গতদের কাছে যেতে চেয়েছিলেন, শুধু নৌকা ভাড়ার কারণেই তারা সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছেন। শুক্রবার সিলেট শহর থেকে কিছু মাদরাসাশিক্ষার্থী ত্রাণ নিয়ে সালুটিকর ঘাটে গিয়েছিলেন। কিন্তু তাদের কাছে ৪০ হাজার টাকা নৌকা ভাড়া দাবি করা হয়!

এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অতিরিক্ত ভাড়া দিয়েও নৌকা পাওয়া যাচ্ছে না সেটা ঠিক। কিন্তু এত বেশি ভাড়ার বিষয়টি জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, উদ্ধার কাজে নৌকার সংকট নিরসনে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের ইউএনওদের নৌকা কিনতে বলা হয়েছে। এ জন্য তাদের বাজেটও বরাদ্দ দেয়া হয়েছে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর