শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

সুন্দরবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের ঘোষণা ফায়ার সার্ভিস ডিজির

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
সোমবার, ৬ মে, ২০২৪, ৭:৪২ অপরাহ্ন

অবশেষে ৩ দিন পর সুন্দরবনের গহীন জঙ্গলে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে সতর্ক অবস্থায় রয়েছেন বন বিভাগের কর্মীরা।

আগুন লাগার তৃতীয় দিন সোমবার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে ঘোষণা দিয়েছেন ফায়ার সার্ভিস ডিজি অপারেশন লে. কর্নেল তাইজুল ইসলাম চৌধুরী।

এদিকে আগুন লাগার কারণ উদঘাটন করতে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত শনিবার বিকাল ৩টার দিকে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন মোরেলগঞ্জ উপজেলার মধ্য আমরবুনিয়া বন অফিসসলগ্ন গহীন জঙ্গলে আগুনের ধোঁয়া দেখতে পান স্থানীয় লোকজন। ও ইদিন বিকাল সাড়ে ৪টা থেকেই বন বিভাগ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, কমিউনিটি পেট্রলিং গ্রুপ (সিপিজি), ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরসি) সদস্যসহ স্থানীয় শত শত নারী ও পুরুষ আগুন নেভানোর কাজ করে আসছেন।

সোমবার সরেজমিন বনের ভেতরে ঢুকে দেখা গেছে, এসব সংস্থা আগুন নেভানোর কাজ করছে। সোমবার সকালেও বনের ভেতরে বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা ভোলানদী (মৃত প্রায়) ও বনের মধ্যে ছোটনালায় একাধিক মেশিন বসিয়ে গহীন বনের বিভিন্ন স্থানে পানি ছিটাচ্ছে। যখন যেখানে আগুন বা ধোঁয়া দেখতে পান ফায়ার সার্ভিস সদস্যরা সঙ্গে সঙ্গে সেখানে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে। এছাড়া আগুন লাগা ছয় একর ভূমিতে ফায়ার লাইন কেটে দিয়েছে।

বেলা ১১টার দিকে সরেজমিন বিভাগীয় বন সংরক্ষক পূর্ব সুন্দরবন খুলনা অঞ্চল খুলনা মিহীর কুমার দো বলেন, আগুন পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। আগামী দুই দিনও বন বিভাগের কর্মীরা আগুন লাগা এলাকায় থাকবেন। আগুন লাগার কারণ উদঘাটনে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি যুগান্তরকে বলেন।

অপরদিকে বেলা পৌনে ১১টায় ফায়ার সার্ভিস ডিজি অপারেশন লে. কর্নেল তাইজুল ইসলাম চৌধুরী এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে বলেন, আগুন শতভাগ তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান যুগান্তরকে জানান, আগুন নিয়ে ভয়ের কোনো কারণ নেই, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। ফায়ার সার্ভিস টিম আগুন লাগা ছয় একর বনভূমি পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে।


এই বিভাগের আরো খবর