শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সেপ্টেম্বরে পোশাক রফতানি বেড়েছে ১০০ কোটি ডলার

অনলাইন ডেস্ক :
সোমবার, ৪ অক্টোবর, ২০২১, ৮:৩৪ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: করোনার ধাক্কা সামলিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশের তৈরি পোশাক খাত। আগের থেকে বেড়েছে ক্রয়াদেশ। গেল বছরের সেপ্টেম্বর মাসের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের তৈরি পোশাকের বিশ্ববাজারে রফতানি বেড়েছে ১০০ কোটি মার্কিন ডলার। যা শতাংশের হিসাবে ৪১ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। দেশি টাকার অংকে যার মূল্য বেড়েছে ৮ হাজার ৪০০ কোটি টাকা (ডলার প্রতি ৮৪ টাকা হিসেবে)।
সোমবার (৪ অক্টোবর) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইপিবির তথ্য মতে, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে বিদেশের বাজারে দেশীয় পোশাক রফতানি হয়েছে ৩ হাজার ৪১৮ কোটি ৮৪ লাখ ইউএস ডলার। যা এর আগের বছর অর্থাৎ ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ছিল ২ হাজার ৪১৩ কোটি ৪২ লাখ ইউএস ডলার। সেই হিসেবে ১০০ কোটি ইউএস ডলার পরিমাণ রফতানি আয় বেড়েছে পোশাক খাতে।
শুধু গত বছরের এক সময়ে চেয়ে বেশি নয়, চলতি বছরের প্রথম ৯ মাসের মধ্যে পোশাক রফতানিতে সবচেয়ে বেশি আয় হয়েছে। এর আগের গত জুন মাসে সর্বোচ্চ ২ হাজার ৮৯৪ কোটি ৮৮ লাখ ইউএস ডলার পোশাক রফতানি হয়েছিল। তারপরের মাস জুলাইয়ে রফতানি হয়েছিল ২ হাজার ৮৮৭ কোটি ২২ লাখ ডলার এবং আগস্টে রফতানি আয় হয়েছিল ২ হাজার ৭৫৩ কোটি ৫৬ লাখ ইউএস ডলার পরিমাণ।
ইপিবির তথ্য মতে, সেপ্টেম্বর মাসে ওভেন ও নিটওয়্যার খাতের পোশাক রফতানি হয়েছে ৩ হাজার ৪১৮ কোটি ৮৪ লাখ ইউএস ডলার। এর মধ্যে ওভেন খাতের পোশাক রফতানি থেকে আয় হয়েছে ১ হাজার ৫১৩ কোটি ৫৫ লাখ ইউএস ডলার। আর নিটওয়্যার খাতের রফতানি আয় হয়েছে ১ হাজার ৯০৫ কোটি ২৫ লাখ ইউএস ডলার।
গত বছর (২০২০ সাল) সেপ্টেম্বর মাসে ওভেন খাত থেকে রফতানি আয় হয়েছিল ১ হাজার ৬৪ কোটি ৫৪ লাখ ইউএস ডলার। আর নিটওয়্যার খাত থেকে আয় হয়েছিল এ হাজার ৩৪৮ কোটি ৮৮ লাখ ইউএস ডলার।
এবিষয়ে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, গত দেড় বছর করোনার অতিমারির কারণে আমরা অনেকটাই অবরুদ্ধ ছিলাম। করোনার ধাক্কা আমরা কাটিয়ে উঠার চেষ্টা করছি।
তিনি বলেন, আমাদের কারখানাগুলোতে প্রচুর পরিমাণ অর্ডার আসছে। পোশাকের দামও বাড়ছে। করোনার মধ্যে কারখানা খোলা রেখে আমরা কেবল ব্যবসা ধরে রেখেছি। এখন তার ফল পাচ্ছি।
ফারুক হাসান বলেন, পশ্চিমা ক্রেতাদের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। পোশাকের আরও বেশি দাম পাওয়ার নিশ্চয়তা পাওয়া গেছে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের বাজারে ‘জিএসপি প্লাস’ সুবিধা পাওয়ার পথও সুগম হয়েছে। ফলে আশা করছি, সামনের দিনগুলোতে রফতানি আয় আরও বাড়বে।


এই বিভাগের আরো খবর