বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সেরা আটে থেকে বিশ্বকাপে খেলতে চাই : তামিম

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১, ১১:৪৫ পূর্বাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Tamim-Iqbal-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg

খেলাধুলা ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আগামীকাল (বুধবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করবে। ম্যাচের আগের দিন টাইগার অধিনায়ক (ওয়ানডে) তামিম ইকবাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানালেন, প্রতিপক্ষ যে দলই হোক না কেন। প্রতিটি ম্যাচই তারা জিততে চান। র‌্যাঙ্কিংয়ে সেরা আটে থেকে তারা বিশ্বকাপে জায়গা করে নিতে চান।

তামিম ইকবাল বলেছেন, ‘২০২৩ বিশ্বকাপের আগে আমরা প্রায় ২৭-২৮টি ওয়ানডে ম্যাচ খেলব। এটা অন্য কোনো সিরিজের মত না যে, হারলে কোনো সমস্যা হবে না। বিশ্বকাপে জায়গা করে নিতে হলে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা সেরা আটে থেকে বিশ্বকাপে জায়গা করে নিতে চাই। আমরা কোয়ালিফাইং পর্বে খেলতে চাই না। কোন দলের বিপক্ষে খেলছি এটা গুরুত্বপূর্ণ না। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব।’

ওয়ানডেতে নিয়মিত অধিনায়ক হিসাবে তামিম ইকবালের নাম ঘোষণার পর বুধবার প্রথমবারের মত দলকে নেতৃত্ব দেবেন তিনি। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দুইটি টুর্নামেন্টে তামিম অধিনায়কত্ব করেন। তামিম মনে করছেন, এটি তাকে সহযোগিতা করবে।

তামিম বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব শুরুর করার আগে দুইটি ঘরোয়া টুর্নামেন্টে অধিনায়কত্ব করেছি। এটি আমার জন্য সহায়ক হবে। করোনার কারণে আমরা কয়েকটি সিরিজ মিস করেছি।’

তিনি বলেন, ‘আমি মনে করি, সময়ের সাথে সাথে আমার অধিনায়কত্বের ধরন পরিপক্ব হবে। সময়ই বলে দিবে আমাকে কী করতে হবে। কিছু সময় আপনাকে রক্ষণাত্মক হতে হবে। আবার কিছু সময় আক্রমণাত্মক হতে হবে।’


এই বিভাগের আরো খবর