বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম “বেস্ট এন্টারপ্রেইনার ইন ব্যাংকিং সেক্টর ইন বাংলাদেশ” খেতাবে ভূষিত

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২, ৬:০২ পূর্বাহ্ন

দি গ্লোবাল ইকোনমিক লিমিটেড স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদকে “বেস্ট এন্টারপ্রেইনার ইন ব্যাংকিং সেক্টর ইন বাংলাদেশ” খেতাবে ভূষিত করেছে। সেই সাথে সংস্থাটি ২০২১ সালের জন্য ব্যাংকটিকে “বেস্ট ব্যাংক ফর সাসটেইনেবল বিজনেস ট্রান্সফর্মেশন ইন বাংলাদেশ” হিসেবে আখ্যায়িত করেছে। লন্ডন ভিত্তিক বিশ্বব্যাপী স্বীকৃত আর্থিক প্রকাশনা প্রতিষ্ঠান দি গ্লোবাল ইকোনমিক লিমিটেড বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত আর্থিক এবং অ-আর্থিক প্রতিষ্ঠানসমূহের দক্ষতা, সামর্থ্য, সক্ষমতা এবং অর্থনৈতিক অবদান প্রভৃতি বিশ্লেষণ করে পুরস্কারের জন্য মনোনীত করে থাকে। স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ব্যাংকটির চেয়ারম্যান আকরাম বাংলাদেশের ব্যাংকিং খাতে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এই পুরষ্কারে ভূষিত হলেন।
স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার রাশেদ মাকসুদ-এর উপস্থিতিতে ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ গত ২০ জানুয়ারি দুবাইয়ের শাংরি-লা হোটেলে অনুষ্ঠিত অ্যানুয়াল গ্লোবাল ইকোনমিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার গ্রহণ শেষে কাজী আকরাম উদ্দিন আহমেদ দি গ্লোবাল ইকোনমিক্স লিমিটেড-এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন, “এই পুরস্কার স্ট্যান্ডার্ড ব্যাংকের সক্ষমতার স্বীকৃতি। আন্তর্জাতিক পর্যায়ে প্রাপ্ত এই পুরস্কার আমাদেরকে প্রতিশ্রুত সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদানে উৎসাহিত করবে”।
খন্দকার রাশেদ মাকসুদ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “কোভিড মহামারীর কঠিন সময়ে একটি ২১ বছরের কনভেনশনাল ধারার ব্যাংককে সম্পুর্ণরূপে রুপান্তর করার চ্যালেঞ্জিং কাজটি সফলভাবে সম্পন্ন করার স্বীকৃতি হচ্ছে এই পুরস্কার।
সম্প্রতি ১৩৮টি শাখাসহ সকল ব্যাংকিং কার্যক্রমকে কনভেনশনাল ধারার ব্যাংকিং থেকে সফলভাবে সম্পুর্ণ শরি‘আহ ভিত্তিক ইসলামি ধারায় রুপান্তরের স্বীকৃতিস্বরুপ স্ট্যান্ডার্ড ব্যাংক, ওয়ার্ল্ড মার্কেটিং কংগ্রেস-এর আয়োজনে অনুষ্ঠিত “গ্লোবাল সাসটেইনেবিলিটি লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২১” অনুষ্ঠানে সাসটেইনেবল বিজনেস ক্যাটাগরিতে “বিজনেস ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড-২০২১” অর্জন করে।  -প্রেস বিজ্ঞপ্তি


এই বিভাগের আরো খবর