ডেস্ক রিপোর্ট: গণপরিবহনসহ সর্বত্র স্বাস্থ্যবিধি না মানলে আবারও কঠোর লকডাউন দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (২৫ এপ্রিল) তার বাসভবন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় এ হুঁশিয়ারি দেন তিনি।