শনিবার, ০২ মে ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

হারিয়ে যাওয়া মধ্যবয়সী প্রতিবন্ধী নারী দেড় বছর পর ফিরে পেল তার আপন ঠিকানা

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
সোমবার, ৩ জুন, ২০২৪, ৬:০৮ অপরাহ্ন

খুলনার দৌলতপুর থেকে হারিযে যাওয়া মানষিক ও শারীরিক প্রতিবন্ধী মধ্যবয়সী নারী দেড় বছর পর ফিরে পেলো তার আপন ঠিকানা।

পাইকগাছা উপজেলার লস্কর ইউপি চেয়ারম্যান ও কাগজী প্রতিবন্ধী ট্রাষ্টের প্রতিষ্ঠাতা কে এম আরিফুজ্জামান তুহিন তাকে পরিবারের হাতে তুলে দেন। এনিয়ে গত এক বছরে তিনি তিন জন প্রতিবন্ধীকে পরিবারের কাছে তুলে দিয়েছেন।

এছাড়াও দেড় মাস যাবৎ তার হেফাজাতে রয়েছে ৩০ বছরের বাক ও শারীরিক প্রতিবন্ধী আরও এক যুবক।জানা যায়, সাতক্ষীরার পদ্ম পুকুর এলাকার শহিদুল ইসলামের মেয়ে খোদেজা বেগম (৫০) বাগেরহাটের মৃত নুর মোহম্মদ গাজীর স্ত্রী। সংসারে রয়েছে এক ছেলে মোশাররফ (২০) ও এক মেয়ে রেশমা (১৮)। সে মানষিক ও শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে ২০২৩ সালের প্রথম দিকে খুলনার দৌলতপুর থেকে হারিয়ে যায়।

এরপর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। রোববার রাতে ভিলেজ পাইকগাছার বাসন্তী মন্দিরে দেখে স্থানীয় তুষার মন্ডল লস্কর ইউপি চেয়ারম্যান ও কাগুজী প্রতিবন্ধী ট্রাষ্টের প্রতিষ্ঠাতা কেএম আরিফুজ্জামান তুহিন কে মুঠোফোনে বিষয়টি অবহিত করেন। বিষয়টা শোনার পর তিনি ঘটনাস্থলে পৌঁছে তাকে তার বাড়ীতে নিয়ে যায়। তারপর কাছ থেকে জেনে শুনে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউপি চেয়ারম্যানের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করেন। এবার তিনি পরিবারের সাথে যোগাযোগ করে তাদের ডেকে এনে সোমবার তার আপন ভাই শহিদুল ইসলামের হাতে তাকে তুলে দেন।

এ নিয়ে গত এক বছরে ২ জনকে নিজ পরিবারের হাতে তুলে দিতে পেরেছেন তিনি। প্রতিবন্ধীদের নিয়ে এসব কাজ করার কারণে ইতোমধ্যে তিনি প্রতিবন্ধীদের অভিভাবক খ্যাতি পেয়েছেন।

এ বিষয়ে চেয়ারম্যান তুহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এসব মানুষের কথা কেউ ভাবেনা, তাদের পিছনে কেউ থাকেনা একারণে আমি প্রতিবন্ধীদের জন্য কিছু একটা করার চেষ্টা করছি।


এই বিভাগের আরো খবর