সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

১২ তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন, টাকা নয় চলো সবাই মিলে ভোট দেই: এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম
সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৮:০০ অপরাহ্ন

১২ তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন, টাকা নয় চলো সবাই মিলে ভোট দেই। ২০২৪ এর আন্দোলন কোন চাঁদাবাজদের ক্ষমতায় বসানোর জন্য নয়।

২ হাজার মানুষের জীবনদান এবং ৩০ হাজার মানুষের পঙ্গুত্ববরণের মাধ্যমে অর্জিত আমাদের এই নতুন বাংলাদেশ। আগামীর নতুন বাংলাদেশকে দুর্নীতিমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য দেশের শান্তিপ্রিয় সাধারণ মানুষের সমর্থন ও ভোট চাই। উপরোক্ত কথাগুলি বলেছেন মহান জাতীয় সংসদের ২৫, কুড়িগ্রাম-১ আসনের ১০ দলীয় জোটের মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম। ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে গত ২৫ জানুয়ারি’২০২৬ইং শনিবার বিকেলে নির্বাচনী পথসভায় অংশ নিয়ে এমপি প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম ভোটারদের উদ্দেশ্যে আরো বলেন- আসন্ন নির্বাচনে কাদেরকে ভোট দিলে এই দেশটা নিরাপদে থাকবে তা আপনাদেরই ভাবতে হবে। নির্বাচনের পর যাকে সবসময় পাবেন এবং এলাকার উন্নয়নে যে প্রার্থী আপনাদের পাশে থাকবে তাকেই আপনারা ভোট দিয়ে নির্বাচিত করুন। সাধারণ মানুষের চুন খেয়ে মুখ পুরলে দই দেখে অনেকেই ভয় পায়। নাগেশ্বরী-ভূরুঙ্গামারী-কচাকাটাবাসী উন্নয়ন বঞ্চিত। এলাকর উন্নয়নের স্বার্থে আসন্ন নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থীদেরকে বিজয়ী করুন। যারা তাদের নেতাদের নেতৃত্ব মানে না, যারা তাদের কেন্দ্রীয় নেতার নির্দেশনা মানেন না। তারা কীভাবে সমাজের শৃঙ্খলা আনবেন।

যে দলের কর্মী ঐ দলের নেতার কাছে নিরাপদ নয়, তাদের কাছে দেশ ও জনগণ কতটা নিরাপদ। প্রধান অতিথি এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম আরো বলেন- এই অঞ্চলের নদী ভাঙন রোধ কল্পে এবং মানুষের প্রকৃত উন্নয়নের জন্য নতুন বাংলাদেশ গড়তে সকলকে দাাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানান। উক্ত নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন- কচাকাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ এনামুল হক, ভূরুঙ্গামারী উপজেলা এনসিপির আহ্বায়ক কিরণ, ইসলামী ছাত্র শিবির জেলা শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ আরো অনেকেই।


এই বিভাগের আরো খবর