মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

৩ দিনব্যাপি কিচেন অ্যান্ড বাথ এক্সপো বাংলাদেশ ২০২২ শুরু

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ২:৪৪ অপরাহ্ন

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হলো প্রথম কিচেন অ্যান্ড বাথ এক্সপো বাংলাদেশ ২০২২। বৃহস্পতিবার (২ জুন ২০২২) আইসিসিবি’র ৪ নম্বর হলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার, আয়োজক প্রতিষ্ঠান ওয়েম বাংলাদেশের পরিচালক মার্কেটিং নাসিমুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক শেখ মোঃ আরিফ ও মেলার প্রধান পৃষ্ঠপোষকতাকারি প্রতিষ্ঠান মাই কিচেনের হেড অব অপারেশন শওকত ইমরান খান।ৎ

যুক্তরাজ্য , জার্মানি , ইটালি ,তুরস্ক ,জাপান, আরব আমিরাত , থাইল্যান্ড, চীন ও স্বাগতিক বাংলাদেশসহ ৯ টি দেশের ৬০ টি ব্র্যান্ড একই ছাদের নিচে অংশ নিচ্ছে তিনদিনব্যাপী এ মেলায়। দেশের অন্যতম ইভেন্ট প্রতিষ্ঠান ওয়েম বাংলাদেশের আয়োজনে মেলার স্ট্রাটেজিক পার্টনার রিহ্যাব ও সহযোগিতায় রয়েছে ইন্টেরিয়র ডিজাইনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ।

প্রধান অতিথির বক্তব্যে সচিব শহীদ উল্লা খন্দকার বলেন, শুধু দাম কম হলে মানুষ পণ্য কিনে না। পণ্যের টেকসইয়ের ওপর খেয়াল রাখতে হবে। পণ্যের মূল্যের সঙ্গে কোয়ালিটির দিকেও খেয়াল রাখতে হবে ব্যবসায়ীদের। মানুষ আজকাল কোয়ালিটি সম্পন্ন জিনিসপত্র চায়। টাকা তেমন ফ্যাক্টর নয়। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে কোয়ালিটি সম্পূর্ণ পণ্য উৎপাদন করতে হবে। বিদেশ থেকেও মানুষ পণ্য ক্রয় করে আনছেন, এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে অবশ্যই পণ্যের গুণগত মান থাকতে ও সাশ্রয়ী মূল্য হতে হবে। তা না হলে বাজারে ব্যবসায় টিকে থাকা যাবে না।

তিন দিনব্যাপী এ প্রদর্শনী দর্শনার্থী ও ক্রেতা-বিক্রেতাসহ সকলের জন্য উন্মুক্ত থাকছে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। মেলার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে মাই কিচেন , প্লাটিনাম স্পন্সর ভেলোরি অ্যান্ড বোর্চ, ব্যাগনো ডিজাইন ও সুইস প্লাস এবং গোল্ড স্পন্সর আর এ কে সিরামিকস, নল্টে, নাদিয়া ফার্নিচার ও গানি মার্বেল টাইলস।

প্রস্তুতকারক, রফতানিকারক এবং সরবরাহকারীরা তাদের নতুন পণ্য, আধুনিক প্রযুক্তি এবং নিজেদের দক্ষতা বিশ্বব্যাপী তুলে ধরার সুযোগ পাচ্ছেন এ এক্সপোতে। সেই সাথে থাকবে স্পট অর্ডারের সুযোগ।

 

প্রেস বিজ্ঞপ্তি


এই বিভাগের আরো খবর