বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৯৯৯-এ কল করে পাহাড়ে আটকে পড়া ৫ কিশোর উদ্ধার

অনলাইন ডেস্ক :
শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১, ৯:৪৬ পূর্বাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Kishor-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের অগ্নিকুণ্ড পাহাড়ে বেড়াতে গিয়ে আটকে পড়েছিল পাঁচ কিশোর। অবশেষে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে উদ্ধার হলো তারা। এদের মধ্যে তিনজন পর্যটক।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে জাতীয় জরুরি সেবা সেল এর মিডিয়া কর্মকর্তা আনোয়ার সাত্তার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গতকাল শুক্রবার দুপুরে তাদের উদ্ধার করে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও পুলিশ।

আনোয়ার সাত্তার জানান, জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে হৃদয় নামে এক তরুণ ফোন করে বলেন, তার ভাই ইমনসহ আরও কয়েকজন সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের অগ্নিকুণ্ড পাহাড়ে বেড়াতে গিয়ে পথ হারিয়ে ফেলেছেন। এখন তারা উপরে উঠতে পারছেন না, নীচেও নামতে পারছেন না, কোনদিকে যাবে তাও বুঝতে পারছেন না। আটকে পড়া সবাই কিশোর ও তরুণ।

পরে ৯৯৯ সেল থেকে হৃদয়ের সঙ্গে সীতাকুণ্ড থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়া হয়। একই সঙ্গে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার একটি দল ও ফায়ার সার্ভিসের সহায়তায় হাবিবুর নবী শুভ, শাহরিয়ার ইমন, নাহিদ, সানি, দেলোয়ার হোসেনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

পথ হারিয়ে ফেলা তরুণদের উদ্ধারের পরে তারা পুলিশকে জানিয়েছে, তাদের পাঁচজনের মধ্যে তিনজন ছিলেন পর্যটক। নাহিদ ও সানি স্থানীয়। স্থানীয় ওই দুই তরুণই পর্যটক তিন তরুণকে নিয়ে পাহাড়ে উঠে। পাহাড়ে ওঠার পরে পথ হারিয়ে আটকা পড়েন তারা। তখন নিরুপায় হয়ে ৯৯৯-এ কল করে সীতাকুন্ড থানার সাথে যোগাযোগ করে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে পাহাড় থেকে নামিয়ে আনে। বর্তমানে তারা সবাই সুস্থ আছে।

দেশবিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন


এই বিভাগের আরো খবর