শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দারাজ বাংলাদেশের ১০ বছর পূর্তি উপলক্ষে ৯.৯ অ্যানিভার্সারি মেগা সেল

ঢাকা প্রতিদিন ডেস্ক
সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

ই–কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করেছে প্রতীক্ষিত ৯.৯ অ্যানিভার্সারি মেগা সেল। এবারের আয়োজনে যুক্ত হয়েছে এক নতুন মাত্রা। প্রথমবারের মতো আগামী ৮ সেপ্টেম্বর রাত ৮টায় এই সেলের উদ্বোধন হবে, যাতে কর্মব্যস্ত দিনের শেষে গ্রাহকরা সরাসরি বিশেষ অফারের সঙ্গে যুক্ত হতে পারেন। সেল চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। পুরো ক্যাম্পেইন জুড়ে থাকছে গ্রাহকদের জন্য নানা সুযোগ–সুবিধা। ফ্ল্যাশ সেল ও মেগা ডিলে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়, হট ডিলে সর্বোচ্চ ৭৫% পর্যন্ত ছাড় এবং বড় আকর্ষণ হিসেবে থাকছে শ্রীলঙ্কায় ভ্রমণের পারিবারিক ট্যুর প্যাকেজ জেতার সুযোগ।

এই আয়োজনের মূল কেন্দ্রে রয়েছে দুটি বড় প্রতিযোগিতা। এর মধ্যে ‘দারাজ জ্যাকপট: বাই মোর অ্যান্ড উইন’ প্রতিযোগিতা চলবে পুরো ক্যাম্পেইন সময়জুড়ে। সর্বাধিক সংখ্যক সফল অর্ডার সম্পন্নকারী গ্রাহকরা পাবেন চমকপ্রদ পুরস্কার, যার মধ্যে রয়েছে পরিবার নিয়ে শ্রীলঙ্কা ভ্রমণ প্যাকেজ ও নতুন রেফ্রিজারেটর। অপর প্রতিযোগিতা ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ চলবে ৪ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। এসময় গ্রাহকরা যাঁরা সবচেয়ে বেশি পণ্য কার্টে যোগ করবেন এবং ক্যাম্পেইন চলাকালীন সময় অন্তত একটি ক্রয় সম্পন্ন করবেন, তাঁদের জন্য থাকছে এক্সক্লুসিভ পুরস্কার।

গ্রাহকদের জন্য বিশেষ অফার হিসেবে রাখা হয়েছে ৯, ৯৯, ৯৯৯ এবং ৯৯৯৯ টাকার ডিল, যা থাকবে হাজারো পণ্যে এবং পাওয়া যাবে বিভিন্ন সময়ে। পাশাপাশি থাকছে স্টোরজুড়ে ডাবল টাকা ভাউচার, শীর্ষ ব্র্যান্ডে ২০-৫০ শতাংশ পর্যন্ত ফ্ল্যাট ছাড় এবং নির্বাচিত পণ্যে ৫০% ফ্ল্যাট ছাড়। এর সঙ্গে যুক্ত হয়েছে সাইটজুড়ে শিপিং ডিসকাউন্ট।

উদ্বোধনী দিনে থাকছে বিশেষ আয়োজন ‘মিডনাইট রাশ আওয়ার’। ৮ সেপ্টেম্বর রাত ৮টায় শুরু হওয়ার পর রাত ৯টা – ১০টা এবং রাত ১২টা – ১টা পর্যন্ত পাওয়া যাবে ৮-৯ শতাংশ পর্যন্ত বিশেষ ভাউচার। এছাড়া পুরো ক্যাম্পেইন চলাকালে গ্রাহকরা যেকোনো সময় ফ্ল্যাশ ভাউচার সংগ্রহ করে বিশেষ মূল্যছাড় উপভোগ পারবেন। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত থাকছে ফ্ল্যাশ ড্রপস, যেখানে দেওয়া হবে জনপ্রিয় পণ্যে এক্সক্লুসিভ ছাড়।

গ্রাহকদের বাড়তি সাশ্রয় দিতে দারাজ অংশীদার হয়েছে একাধিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে। বিকাশ, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, কমিউনিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, লংকাবাংলা, ইবিএল, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও ইউসিবি–র মাধ্যমে প্রিপেমেন্টে দেওয়া হবে সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত ছাড়। এর পাশাপাশি ইবিএল ও এনআরবি ব্যাংকের মাধ্যমে থাকবে বিশেষ কিস্তি সুবিধা ও ক্যাশব্যাক। বিকাশ ব্যবহারকারীরা সংগ্রহযোগ্য ভাউচারের মাধ্যমে অতিরিক্ত ১০% ছাড় পাবেন। ৭৯৯ টাকার বেশি অর্ডারে দেওয়া হবে ফ্রি ডেলিভারি সেবা। দারাজ চয়েস চ্যানেলের গ্রাহকরা পাবেন বিশেষ সুবিধা, যেমন — ৪টি কিনলে ফ্রি শিপিং, আর ৫টি কিনলে একটি ফ্রি পণ্যের সঙ্গে ফ্রি শিপিং।

ক্যাম্পেইনে সফল করতে দারাজের সাথে পার্টনারশিপ করেছে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ড। এক্সক্লুসিভ প্লাটিনাম পার্টনার হিসেবে রয়েছে লট্টো, ডেটল, প্যারাশুট ও ইউনিলিভার। গোল্ড স্পনসর হিসেবে রয়েছে ওরাইমো। সিলভার স্পনসর হিসেবে রয়েছে লজিটেক, নেসলে, ইনসেপ্টা, হিমালয়া, টিপি–লিংক ও রিবানা। এসব অংশীদারিত্বের ফলে ইলেকট্রনিকস, ফ্যাশন, ভোগ্যপণ্য, স্বাস্থ্য ও সৌন্দর্যসেবা, গৃহস্থালি সামগ্রী ও জীবনধারা—সব ধরনের পণ্যে গ্রাহকরা উপভোগ করবেন প্রিমিয়াম অফার।

দারাজ বাংলাদেশের চীফ কমার্শিয়াল অফিসার কামরুল হাসান বলেন, “৯.৯ অ্যানিভার্সারি মেগা সেল কেবল একটি প্রচারণা নয়, এটি মূলত লাখো গ্রাহকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম।” তিনি আরও বলেন, “গ্রাহকদের সুবিধায় এবছর সর্বপ্রথম রাত ৮টায় সেল শুরু হবে। এ ছাড়াও পুরো আয়োজন সাজানো হয়েছে ব্যতিক্রমী অফার, আকর্ষণীয় পুরস্কার এবং দেশের সেরা ব্র্যান্ডগুলোর বেস্ট ডিলের মাধ্যমে, যা গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।”

দারাজ জানিয়েছে, রিয়েল–টাইম আপডেট, প্রতিযোগিতার ঘোষণা এবং ফ্ল্যাশ ড্রপস সম্পর্কিত তথ্য জানতে গ্রাহকদের দারাজ অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত থাকতে হবে।


এই বিভাগের আরো খবর