নিজস্ব প্রতিবেদক :
ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২১-২২অর্থ-বছরে ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর সংস্থা পর্যায়ের অফিসের জন্য প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশে-বিদেশে বাস্তবায়িত ন্যূনতম একটি উদ্যোগ পরিদর্শনের নিদের্শনা ছিল। এ লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের ইনোভেশন টিম রোববার (২৯মে ২০২২) বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর বিভিন্ন উদ্যোগ পরিদর্শন করে।
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর সভা কক্ষে বিএলআরআই এর ইনোভেশন অফিসার ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সর্দার মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে বিএলআরআই এর তিনজন বৈজ্ঞানিক কর্মকর্তা ৩টি নতুন উদ্ভাবন প্রজেক্টরে প্রদর্শন করেন।
ফিডমাস্টার, গ্রিনওয়ে বিজনেস ও খামার গুরুনামে জনকল্যাণকর ও উৎপাদনমুখী তিনটি নতুন উদ্ভাবন বর্ণনা করেন (বিএলআরআই) এর তিনজন উদ্ভাবক। এরা হলেন মো. আহসানুল কবির, ঊধর্¦তন বৈজ্ঞানিক কর্মকর্তা, ডা. সোনিয়া আক্তার, বৈজ্ঞানিক কর্মকর্তা এবং নাজমুল হুদা, ঊধর্¦তন বৈজ্ঞানিক কর্মকর্তা। উদ্ভাবকরা বলেন, তিনটি উদ্যোগই বাংলাদেশে প্রাণিসম্পদ খাতে উৎপাদন বাড়াবে এবং খরচ কমানোর পাশাপাশি খামারী ও ভোক্তার নানা ভোগান্তি কমাবে।
নতুন তিনটি উদ্ভাবন ছাড়া ও মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের ইনোভেশন টিম ধামড়াই উপজেলার শরীফবাগ গ্রামে বিএলআরআই এর প্রযুক্তি পল্লী পরিদর্শন করে। প্রযুক্তি পল্লীতে বিএলআরআই তাদেও উদ্ভাবিত নানা প্রযুক্তি খামারীদের গরু, ছাগল ,মহিষ ও হাঁস-মুরগির খামারে প্রয়োগ করছে। এতে খমারীদের উৎপাদন যেমন বেড়েছে অন্যদিকে উৎপাদন খরচ কমে আয়ও বাড়ছে। পাশাপাশি যাতায়াত ও চিকিৎসা সংক্রান্ত নানা ভোগান্তি কমেছে।