ময়মনসিংহের ত্রিশালে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে মাসব্যাপী বিশেষ উদ্যোগ নিয়েছে স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগার পরিবার।
‘সুবোধ (একটি বই পড়া কর্মসূচী) পাঠে জ্ঞান পাঠে মুক্তি, বই পড়াই সৎ যুক্তি’ এ স্লোগানকে সামনে রেখে তারা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ১০০ পাঠককে অনুপ্রেরণা স্বরূপ দিয়েছেন বিশেষ পুরস্কার।
তারা সুবোধ পাঠক তৈরির প্রথম কাজ হিসেবে মুক্তিযুদ্ধের ইতিহাস (লেখক মুহম্মদ জাফর ইকবাল) নামে ২৩ পৃষ্ঠার তথ্যবহুল বইটি নির্বাচন করেছে। সুবোধ কর্মসূচীর আওতায় যা তারা ইতোমধ্যে উপজেলার তিনটি স্কুলের প্রায় ১০০ জনকে পড়াতে সক্ষম হয়েছে। পুরস্কার বিতরণীতে সংগঠন এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত আসফি, সাইম মন্ডল এবং উপদেষ্টা মোক্ষপুর উচ্চ বিদ্যুালয়ের শিক্ষক আমিরুল ইসলাম।
এ-সময় তারা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস-বই পাঠ প্রতিক্রিয়া প্রতিযোগিতায় মোক্ষপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছিল। এ পর্যন্ত প্রায় ১০০ জন পাঠককে বইটি সরাসরি পড়িয়েছে আমরা। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ ছিল পুরস্কার বিতরনী। সোস্যাল মিডিয়ায় আমরা দেখি স্বাধীনতা দিবস, বিজয় দিবস কবে বলতে পারে না। ভূল উত্তর দেয়। তাই আমরা ‘স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগার, ময়মনসিংহ’ চেয়েছি নতুন প্রজন্ম জেনো মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে নির্ভূলভাবে জানতে পারে। আমরা বিশ্বাস করি, দেশের ইতিহাস জানলে জাতি তার দেশকে ভালোবাসবে। বিভিন্ন বিষয়ের উপর বই পড়ানোর এই উদ্যোগ চলমান থাকবে।