আসন্ন ঈদ-উল- ফিতরকে সামনে রেখে জামালপুরে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা’র পক্ষ থেকে ঈদ উপহার (শাড়ী) পেল সদর উপজেলার প্রত্যেক ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্যরা।
গতকাল শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির রিহার্সেল কক্ষে নিজ তহবিল থেকে এসব ঈদ উপহার বিতরণ করেন তিনি। ঈদ উপহার বিতরণকালে নারী নেত্রী ফারহানা সোমা বলেন, ঈদের আনন্দ সকলের মধ্যে ভাগ করে নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
আমরা সকলেই যার যার অবস্থান থেকে চেষ্টা করবো কারও না কারও মুখেও হাসি ফোটাতে। যদি আমাদের মেধা ও অর্থ মানুষের কল্যাণে ব্যবহার করতে পারি, সেখানেই আমাদের সফলতা। তাই ক্ষমতা ও সামাজিক অবস্থান মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে জেলা ও সদর উপজেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।