শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

পাইকগাছায় ১যুগ ধরে সরকারী স্লুয়েজ গেট বন্ধ: পানি সরবরাহের পথ বন্ধ ও রাস্তা খুঁড়ে রাখায় জনভোগান্তি চরমে

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৭:৩৫ অপরাহ্ন

খুলনার পাইকগাছা উপজেলার বাইনতলা বাজারস্থ স্লুয়েজ গেটটি ১০ থেকে ১২ বছরেরও সংস্কার হয়নি। বরং সংস্কারের জন্য খুড়ে রাখা রাস্তাটি এখন জনগনের জন্য মরণ ফাঁদে রুপ ধারণ করেছে।

সরজমিনে গিয়ে দেখা যায় পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা টু গড়ইখালী প্রধান সড়কের মধ্যবর্তী বাইনতলা বাজার। আর বাজারের পাশে প্রধান সড়কের উপর এই সরকারী স্লুয়েজ গেট। যেখান দিয়ে ১৫ হাজার বিঘা জমির পানি সরবরাহ করা হতো।

স্থানীয় খড়িয়া ঢেমশাখালীর বাসিন্দা দীপংকর কুমার সানা জানান স্লুয়েজ গেটটি ছোট হওয়ায় বড় করার জন্য সংস্কারের উদ্যোগ নেয়া হয়। একারণে গেটের দু-পাশে পুকুর খনন করে বাঁধ দেয়া হয়। পিচের রাস্তা খুঁড়ে রাখা হয় ১০ বছরেরও বেশি সময় ধরে। কিন্তু দিন যায়, মাস যায় অবশেষে অনেক বছর গেলেও গেট বা সড়ক সংস্কারের কোন উদ্যোগ নেয়া হয়নি।

ফলে বর্ষাকালে যেমন প্রায় হাটু,কাদা-পানি তেমনি শুকনো মৌসুমে প্রচন্ড ধুলা বালিতে সর্বসাধারণ চরম ভোগান্তির শিকার হয়ে আসছে। এছাড়াও আরও অনেকে জানান, নির্দিষ্ট গেট বন্ধ থাকায় হাজার হাজার বিঘা জমি অতি বৃষ্টিতে তলিয়ে যায়। দেখা দেয় জলবদ্ধতা। যা নিষ্কাশনের জন্য প্রায় ৫ কিলোমিটার দুরে অবস্থিত ভড়েঙ্গার গেট ব্যবহার করা হচ্ছে। চিংড়ী ঘের ও ধান ফসলের ব্যাপক ক্ষতি হয়ে থাকে।

এ ব্যাপারে লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন বলেন, গেট সংস্কার হবে- হবে বলে আজ পর্যন্ত পড়ে আছে। তবে ২০২৩ সালে টেন্ডার হয়েছে। দেখি কবে শুরু করে। তবে আমি ব্যক্তিগতভাবে ইট খোয়া দিয়ে চলাচলের উপযোগী করে দিবো।


এই বিভাগের আরো খবর