শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

পাইকগাছায় মৎস্য আড়ৎ আধুনিকায়নে বরাদ্দ প্রায় ৪ কোটি টাকা

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৭:০৮ অপরাহ্ন

খুলনার পাইকগাছা মৎস্য আড়ৎদারি মার্কেট ইউরোপীয় ইউনিয়নের আদলে আধুনিকায়নের জন্য মৎস্য অধিদপ্তর ৩ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

খুলনার প্রথম পৌরসভা পাইকগাছার শিবসা নদীর তীরে ২০০৫ সালে ৩২ জন সদস্য নিয়ে ৪৮ শতক সম্পত্তির উপর এ আড়ৎ প্রতিষ্ঠিত হয়। যার বর্তমান আড়ৎ সংখ্যা ৭০ টি। সদস্য সংখ্যা ৪৭৩ জন।

মৎস্য আড়ৎদারী সমিতির ক্যাশিয়ার হারুন অর রশীদ বলেন, প্রতিদিন গড়ে অর্ধ কোটিরও বেশি টাকার মাছ ও চিংড়ী বেঁচা-কেনা হয় এ আড়তে। সর্ব নিম্ন একটা আড়তে ৫০ হাজার টাকার মাছ প্রতিদিন বেচা কেনা হয়। যা দেশ বিদেশের বিভিন্ন এলাকায় রপ্তানি হয়ে আসছে। পাশ্ববর্তী দেশ ভারত থেকেও ব্যাপারীরা এখানে আসে।
আড়ৎদারী সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন বলেন, আমাদের আরতে প্রতিদিন ৫শতাধিক লোক মাছ বেচা-কেনায় জড়িত। কিন্তু জায়গা স্বল্পতায় যথেষ্ট উপযুক্ত পরিবেশ নেই।

উপযুক্ত পরিবেশ গড়ার জন্য আমাদের মার্কেটের জন্য সরকার ৩ কোটি ৭৩ লাখ টাকা একটি মডেল ও আধুনিকায়ন মৎস্য মার্কেটের জন্য বিশ্ব ব্যাংক অর্থায়ন করেছে। সাসটেইনেবল কোষ্টাল ও মেরিন ফিসারিশ প্রজেক্টের মাধ্যমে বরফ মিল স্থাপন, পানি নিষ্কাশন ড্রেনেজ ব্যবস্থাসহ ১৪ টি প্রকল্প রয়েছে। গত ২৬ মে ৯৫ লাখ ৩৫ হাজার ৩১৩ টাকার একটি চেক হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, ইউরোপীয় ইউনিয়নের আদলে পাইকগাছায় মৎস্য আড়তের মান উন্নয়নে মৎস্য অধিদপ্তরের অর্থায়ন করছে। যা সাসটেইনেবল কোষ্টাল ও মেরিন ফিসারিজের একটা প্রজেক্ট।


এই বিভাগের আরো খবর