খুলনা-৬ (পাইকগাছা -কয়রা) আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, ছাত্রদের কোটা আন্দোলনকে পূঁজি করে বিএনপি-জামায়াতের তান্ডব- নাশকতা ও অগ্নিসন্ত্রাস সৃষ্টি করে দেশকে অকার্যকরের চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি সংকট মুহুর্তে শনিবার ভিলেজ পাইকগাছার মোটর ষ্টান্ড মোড়ে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় গরীব মানুষের উদ্দেশ্য এমপি আরোও বলেন, স্বাধীনতা বিরোধী মৌলবাদী অপশক্তি তান্ডব চালিয়ে বার-বার রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারকে উৎক্ষাত করতে চেয়েছিল, কিন্তু তাদের সে অপচেষ্টা এদেশের জনগন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ করে দিয়েছে। এবারও তারা কোটা আন্দোলনের সুযোগ নিয়ে অপশক্তি সেই চেষ্টা চালিয়ে দেশের অগ্রগতি ও উন্নয়ন স্থবির করতে চেয়েছিল। তবে তারা সফল হতে পারেনি।
তিনি আরোও বলেন, দেশের সংকট মুহুর্তে গরীব মানুষের চিন্তা করে প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য পৌছে দিচ্ছি এবং এটা অব্যাহত থাকবে।
পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার মোহসীনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী মন্ডল, ইউপি চেয়ারম্যান আঃ মান্নান গাজী, কাজল কান্তি বিশ্বাস, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন খোকন, স্নেহেন্দু বিকাশ, দলিল লেখক সমিতির সভাপতি বজলুর রহমান, এসএম শাহাবুদ্দিন শাহিন, সাবেক ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সুকুমার ঢালী, প্যানেল চেয়ারম্যান পিযুষ কুমার মন্ডল, আজিজুর রহমান লাভলু, ওয়ার্ড সদস্য শেখর ঢালী, আবুল কালাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, মোজাম সানা,নজরুল মোল্লা,মনিরুজ্জামান বাচ্চু, দীপক মন্ডল, আঃ সামাদ ,প্রশান্ত মন্ডল, কিরন ঢালী, মৃনাল কান্তি বাছাড়সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।