শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

সাতক্ষীরার শ্যামনগর থানার লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৬:০৩ অপরাহ্ন
সাতক্ষীরার শ্যামনগর থানার লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার
সাতক্ষীরার শ্যামনগর থানার লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) শ্যামনগর থানার পিছনে একটি পুকুরের পাড় থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়। ডিজিএফআই প্রতিনিধি সার্জেন্ট আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়সূত্রে জানা যায়, উপজেলার চন্ডিপুর গ্রামের কৃষক থানার পিছনে জমি চাষ করতে গিয়ে কিছু অস্ত্র দেখতে পায়। তারপর অস্ত্রগুলো দেখে একজন সাংবাদিকের মাধ্যমে প্রশাসনকে অবহিত করেন। পরে ডিজিএফআই ও ডিএসবির সদস্যরা এসে সেখান থেকে অস্ত্রগুলো উদ্ধার করেন। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে-দুইটি শর্টগান, চারটি রাইফেল, পাঁচটি ম্যাগজিন ও ৫১ রাউন্ড গুলি।

অন্যদিকে, শ্যামনগর প্রেসক্লাবের সামনে একটা মোটরসাইকেল, দুইটি পোড়া মোটর সাইকেল ও শ্যামনগর থানার একটি ফ্রিজ ফিরিয়ে দিয়ে গেছেন অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী জানান, লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য জিনিসপত্র ফিরিয়ে দিতে দুইদিন ধরে এলাকাজুড়ে মাইকিং হচ্ছে। পুলিশের আহবানে সাড়া দিয়ে স্থানীয়রা বিভিন্ন স্থানে অস্ত্র ও গুলি রেখে যাচ্ছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করায় সাতক্ষীরার শ্যামনগর থানায় অগ্নিসংযোগ করে অস্ত্র লুট করে নেয় দুর্বৃত্তরা।


এই বিভাগের আরো খবর