শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত

লাভের আশায় চাষিরা যত্ন নিচ্ছেন পাটকাঠির

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর)
শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৬:২৩ অপরাহ্ন

পাটের উৎপাদণ খরচের তুলনায় এবার ফরিদপুরের সালথায় পাটের ফলন ও দাম কিছুটা কম পাচ্ছে চাষিরা। লাভের আশায় পাঠকাঠির যত্ন নিচ্ছেন তারা। এই পাটখড়ি বা পাটকাঠি এখন বিক্রি হবে চড়া দামে। আঁশ ছাড়িয়ে ধুয়ে রোদ ও বাতাসে শুকিয়ে সোনালি আঁশ পাট এখন ঘরে তুলছেন কৃষকেরা। তবে শুধু আঁশ নয়, পাটকাঠিতেও তাঁরা দেখছেন স্বপ্ন। বাড়ির সামনে পাকা সড়ক কিংবা মাঠ-ঘাট যেখানে চোখ যায় সেখানেই চোখে পড়ে পাটকাঠি শুকানো ও রক্ষণাবেক্ষণের কাজ।

পাটের উপজাত এই পাটখড়ি বা পাটকাঠি এখন বিক্রি হবে চড়া দামে। চাষিদের শুধু জ্বালানী ও বাড়ির কাজে নয়, এখন দেশে পাটকাঠি পুড়িয়ে তৈরি হচ্ছে কার্বন বা চারকোল। যা চীনসহ কয়েকটি দেশে রপ্তানি হয়ে থাকে। কার্বন পেপার, কম্পিউটার, ফটোকপির কালি, আতশবাজি, ফেসওয়াশের উপকরণ, প্রসাধনী পণ্য, মোবাইলের ব্যাটারি, খেতের সারসহ নানা কাজে এই কার্বন ব্যবহার হয়ে আসছে কয়েক বছর ধরে।

স্থানীয়রা জানান, কৃষক পাট ও পাটকাঠি শুকিয়ে ঘরে তোলার কাজে ব্যস্ত। তাঁরা এখন পাটকাঠি বেশ যত্নের সঙ্গে মজুত করে রাখছেন। ১শ’ আঁটি পাটকাঠি ২শ টাকা থেকে ৪শ টাকা দরে বিক্রি হচ্ছে। আগে পাটকাঠির ব্যবহার বেশির ভাগ ক্ষেত্রেই ছিল শুধু জ্বালানি হিসেবে। আর কিছু ভালো মানের পাটকাঠি পানের বরজের আর ঘরের বেড়া তৈরিতে ব্যবহার করা হতো। কিন্তু এখন আর মূল্যহীনভাবে পড়ে থাকে না পাটকাঠি। বিশ্ববাজারে পাটকাঠির চাহিদা বাড়ায় আঁশের পাশাপাশি কাঠির দামও ভালো পাওয়া যায়। অনেক কৃষক পাটের দাম খুব একটা না পেলেও পাটকাঠির দাম দিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করেন।

পাটচাষি ফরিদ মোল্যা বলেন, আপাতত চলছে পাট আঁশ ও পাটখড়ি শুকানোর কাজ। কয়েকদিন পরেই পাটকাঠি ক্রয়ের জন্য ব্যবসায়ীরা আসবে। এবার খরচের তুলনায় পাটের দাম কম। পাটখড়ি বিক্রি করে পুষিয়ে নিবো।

পাটচাষী রকমান শেখ ও আবুল হোসেন বলেন, প্রথমদিকে পাটের ফলন অনেক কম হয়েছে, সেজন্য উৎপাদন খরচ বেড়ে গেছে। তাই খরচের তুলনায় পাটের দাম কম পাচ্ছি। এখন বাজারে ৩ হাজার থেকে ৩হাজার ২০০ টাকা দরে প্রতিমণ পাট বিক্রি হচ্ছে। প্রতিমন পাট ৪হাজার হলে চাষিদের কিছুটা লাভ হতো। তারা আরও বলেন, পাটকাঠির দাম এবার ভালো আছে। তাই পাটপাঠির উপর গুরুত্ব দিয়ে যত্ন নিতে শুরু করেছি। কারণ এক বিঘা জমিতে এবার ১২ থেকে ১৫ মণের মত পাট ফলন হয়েছে। আর তা থেকে প্রায় ২ হাজার আঁটি পাটকাঠি বের হয়। প্রতিআঁটি পাটিকাঠি ৪ টাকা দরে বিক্রি করছি। এখন পাটকাঠি বিক্রি করে খরচ পুষিয়ে নিতে চাই।

স্থানীয় পাটকাঠি ব্যবসায়ীরা জানান, পাঁচ-ছয় বছর ধরে পাটকাঠি কিনে পাইকারি দামে বিক্রি করা হচ্ছে। বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী আমাদের এলাকার পাটকাঠি কিনে ট্রাক, করিমন, ভ্যানগাড়িতে করে নিয়ে যায়। অনেকেই এখন পাটকাঠির ব্যবসা করছে।


এই বিভাগের আরো খবর