শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই- মেজর জেনারেল মাহবুবুর রশিদ

আনিছুর রহমান, সাতক্ষীরা
রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ৭:৫৩ অপরাহ্ন

সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার দুপুর আড়াইটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদ।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, কর্নেল মহিউদ্দিন, সাতক্ষীরা ৩৩ বিজিবি‘র অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক, পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দীকী, সেনাবাহিনীর সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে.কর্নেল আরিফুল হক, জেলা বিএনপির আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান, জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল ইমরান, সহ-সমন্বয়ক খাদিজা খাতুন, আজিজুর রহমান নয়ন, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিৎ সাধুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জন প্রতিনিধি, গনমাধ্যমকর্মী, শিক্ষার্থী, ইমাম পরিষদ, পূজা উৎযাপন পবিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আইন শৃংঙ্খলা সভায় প্রধান অতিথি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ বলেন, আমরা আর পিছনের দিকে ফিরে যেতে চাই না। দেশটাকে এগিয়ে নিতে হবে। আর যেন হানাহানি মারামারি না হয় সে জন্য সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। আমরা নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই। তিনি বলেন, যারা সহিংসতা করেছে এবং চাঁদাবাজি, দখলবাঁজি ও লুটপাটের সাথে জড়িত তাদের ছাড় দেয়া হবে না। দ্রুত এসব অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। মানুষের জানমালের নিরপত্তা বিধানে সব ধরনের কঠোর পদক্ষেপ নেয়া হবে।

তিনি আরো বলেন, জেলায় আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য সেনা সদস্য ও পুলিশ একসঙ্গে কাজ করছে। থানাকে মানুষের আস্থার জায়গায় পরিণত করতে হবে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী যৌথভাবে মানুষের নিরাপত্তায় কাজ করছেন। আমরা আসছি নিরাপত্তা জোরদার করার জন্য। সর্বাবস্থায় সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। মতবিনিময় শেষে কোটা সংস্কার আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ, আসিফ হাসানসহ সকল শহীদের আত্মার মাগফেরত কামনায় দোয়া অনুষ্ঠিত


এই বিভাগের আরো খবর