শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

সাতক্ষীরা প্রতিনিধি
সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৭:৩০ অপরাহ্ন

সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১২ টায় জেলা পুলিশের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান, মোহাইল মাহদিন, সোহান সাইদ সাদ্দাম, মুবাশ্বির ফয়সাল, রিফাত আহমেদসহ অন্যান্যরা।

সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন, পুলিশ বাহিনীতে দুই একজন কুলাঙ্গারের জন্য পুরা ডিপার্টমেন্টকে দায়ী করা যায় না। সারাদেশে ১০ হাজার পুলিশ খারাপ পাওয়া যাবে না। যুব সমাজ যদি রুখে দাড়ায় তাহলে সবই সম্ভব। ছাত্র আন্দোলনেই অনেক সরকার পুড়ে ছারখার হয়ে গেছে। ছাত্রদের খেয়াল রাখতে হবে আন্দোলনের সফলতা যেন হাইজ্যাক না হয়ে যায়।

তিনি আরো বলেন, সবাইকে সাথে নিয়ে ক্রমান্বয়ে দেশকে এগিয়ে নিতে হবে। ধর্মীয় বিভেদ ভূলে যেয়ে আমরা বাংলাদেশী এটা সবার মনে রাখতে হবে। মনে রাখতে হবে আমাদের কেউ যেন বিভেদ না করতে পারে। মন্দির যেভাবে পাহারা দেওয়া হচ্ছে একইভাবে মসজিদ, প্যাগোডা পাহারা দিতে হবে। ¯্রষ্টারর বাগানকে নষ্ট হতে দেওয়া যাবে না। আমি যতদিন পুলিশ সুপার হিসেবে দায়িত্বে আছি সাতক্ষীরার মানুষের জন্য কাজ করে যাবো। আমার জন্য কোন মানুষ যেন কষ্ট না পায়। পুলিশকে দেখে যেন মানুষ শ্রদ্ধা করে সেই কাজ করার জন্য পুলিশের সদস্যরা শপথ নিয়েছে। দেশে স্বাধীন পুলিশ কমিশন খুবই প্রয়োজন।

কমিশন হইলে কোন পেশি শক্তি পুলিশকে ব্যবহার করতে পারবে না। পুলিশ সুপার সৎ হলে থানার ওসি, সাব ইন্সপেক্টর সবাই ভয়ে থাকতো। পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধ করলে জনগণের সেবক হিসেবে পরিচয় পাবে। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাদের আন্দোলনে যে সব পুলিশ কর্মকর্তা অতি উৎসাহী হিসেবে কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান জানান।

তারা আরো বলেন, দেশ স্বাধীন হয়েছে। পুলিশকে থানায় দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমরা পুলিশকে সকল পর্যায়ের সহযোগিতা দেবো। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম প্রমুখ।


এই বিভাগের আরো খবর