খুলনার পাইকগাছা উপজেলা শ্রমিকদলের যুগ্ম-আহবায়ক ইউপি সদস্য মশিয়ার রহমান মিলনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বহিস্কার করা হয়েছে।গতকাল বুধবার জেলা বিএনপি সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কার করা হয়।
এ খবর পেয়ে স্থানী শ্রমিক দলের নেতা/কর্মী শ’শ নারী পুরুষ তার বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবীতে বুধবার সন্ধ্যায় গদাইপুর ইউনিয়নে বিক্ষোভ করে।এ সময় স্থানীয় নির্মল দাস জানায় মেম্বর মিলন দা একজন ভাল মানুষ সে আমাদের ওয়ার্ড মেম্বার। তার কারণে আমরা বেশ ভাল আছি।
এ ব্যাপারে মিলনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি আমার প্রাণের সংগঠন। তাছাড়া আমি একজন জনপ্রতিনিধি। দলীয় শৃংখলা ভঙ্গের প্রশ্নই উঠেনা। কি কারণে আমাকে দল থেকে বহিস্কার করা হলো এটা আমার জানা নেই। সকল প্রাকৃতিক দুর্যোগে দলীয় ব্যানারে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী প্রদান করেছি। অসংখ্যা গায়েবি মামলায় পালিয়ে বেড়েয়েছি। বিএনপির প্রতিটি কেন্দ্রীয় কর্মসূচি পালণ করেছি উপজেলা, জেলা এমনকি কেন্দ্রীয় পর্যন্ত।
শ্রমিকদলের জেলা সভাপতি উজ্জ্বল বলেন, তাকে শ্রমিক দলের পক্ষ থেকে বহিস্কার করা হয়নি বা আমাদের কাছে মিলনের ব্যাপারে কোন অভিযোগ নেই। তবে যেভাবে বহিস্কার করা হয়েছে সেটা সাংগঠনিক প্রক্রিয়ায় হয়নি।
জেলা বিএনপি সভাপতি মনিরুল হাসান বাপ্পি বলেন, একজন অভিযোগ করছে মাদার সংগঠন হিসেবে বহিস্কার করা হয়েছে।