শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

পাইকগাছায় ভদ্রা নদীর ওয়াপদার বাঁধের নির্মাণ কাজ স্বেচ্ছাশ্রমে সম্পন্ন

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৫:১৬ অপরাহ্ন

অবশেষে ৫ দিন পর খুলনার পাইকগাছায় কালিনগরস্থ ভদ্রা নদীর ভাঙ্গনের বিকল্প বাঁধের কাজ সম্পন্ন হয়েছে। সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হকের নেতৃত্বে ৫-৬ হাজার লোক স্বেচ্ছাশ্রমে বাঁধের কাজ সম্পন্ন করেন।

শুক্র ও শনিবার বাঁধ বাঁধলেও জোয়ারের পানির চাপে তা ভাসিয়ে নিয়ে যায়। এ দিকে গত বৃহস্পতিবার দুপুরে জোয়ারের পানির প্রভাবে নদ-নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পায় যার ফলে খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের কালীনগরস্থ ভদ্রা নদীর বাঁধ ভেঙ্গে যায়। প্লাবিত হয় ২২ নম্বর পোল্ডারে ১৩ টি গ্রাম। পানিবন্দি হয়ে পড়ে ১৫ হাজারের বেশি লোক। গবাদি পশু-পাখি, মাছের ঘের, আমনের বীজতলাসহ বিভিন্ন ফসলাদি তলিয়ে ব্যাপক ক্ষতি হয়। শতাধিক কাঁচা ঘর বাড়ী ধ্বসে পড়ায় ওয়াপদার রাস্তার উপরে , শিক্ষা প্রতিষ্ঠানে ও আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে হাজার হাজার অসহায় মানুষ।

এদিকে উপজেলা প্রশাসন, নৌবাহিনী, থানাসহ পাইকগাছা উপজেলা ছাড়াও বিভিন্ন এলাকা থেকে খাদ্য সামগ্রী বিতারণ অব্যাহত রেখেছে বিভিন্ন প্রতিষ্ঠান। বৈষম্যবিরোধী শিক্ষার্থীরাও দফায় দফায় খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করছে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, দেলুটি ইউনিয়ন মুলত দ্বীপ বেষ্টিত এলাকা। এছাড়াও বাঁধের বয়স অনেক হওয়ায় ভেড়ি বাঁধ দুর্বল হয়ে পড়েছে। যে কারণে প্রতিটা প্রাকৃতিক দুর্যোগে ভাঙ্গনের মুখে পড়ে এ এলাকাটি। এখানে প্রয়োজন টেকসহি ভেড়িবাঁধ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল বলেন, আমরা সব সময় আতংকের মধ্যে বসবাস করি। ভাঙ্গনটি আমরা সহজে বাঁধ দিতে না পারায় এলাকা বাসী মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক বলেন, আমি সব সময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। এ ভাঙ্গনটা বাঁধতে যেয়ে কয়েকবার ব্যর্থ হয়েছি। এলাকার সর্বসাধারণের সহযোগিতা থাকায় ৬-৭ হাজার লোক নিয়ে নিয়ে সোমবার বাঁধটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি।


এই বিভাগের আরো খবর