খুলনার পাইকগাছায় কিছু বিতর্কিত ব্যক্তিদের নিয়ে গঠিত জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কমিটি ১৬ ঘন্টার মধ্যে বাতিল ঘোষনা করা হয়েছে।
৩০ আগষ্ট আইনজীবী ফোরামের সভাপতি ও পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড,জিএ সবুর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বাতিল ঘোষনা করেন। গত ২৯ আগষ্ট বিকেলে পাইকগাছা আইনজীবী সমিতির মিলনায়তনে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে এ্যাড,জিএ সবুরকে আহবায়ক ও দীপঙ্কর সাহাকে সদস্য সচীব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, এফএমএ রাজ্জাক, মোঃ আব্দুল মালেক, প্রশান্ত কুমার ঘোষ, অনাদী কৃষ্ণ মন্ডল, মোহতাসিম বিল্লাহ, এসএম মুজিবুর রহমান, ইকরামুল হক বিশ্বাস, টিএম সাইফুদ্দিন সুমন ও কাজী সাইফুল ইসলাম।
এ্যাড মুজিবুর রহমানসহ কিছু বিতর্কিত ও জাতীয়তাবাদী চেতনায় বিরোধী আইনজীবীকে কমিটির অন্তর্ভুক্ত করায় বিষয়টি জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দের দৃষ্টি গোচর হলে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ বলেন আওয়ামীলীগ, জাতীয় পার্টি ও জামায়াতের লোক নিয়ে এ মুহুর্তে এ ধরনের কমিটি গঠন খুবই নিন্দনীয়।