শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

স্বৈরাচারের পুনরাবৃত্তি আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না : জামায়াত নেতা আবুল কালাম আজাদ

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৭:২০ অপরাহ্ন

স্বৈরাচারের পুনরাবৃত্তি আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। ১৯৭১ সালের স্বাধীনতা আমাদের মানচিত্র ও পতাকা দিয়েছিল কিন্তু স্বাধীনতার স্বাদ দিতে পারিনি। ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয়ের মধ্যে দিয়ে আমরা এবার পূনাঙ্গ স্বাধীনতার স্বাদ পাবো।

সাংবাদিকদের সাথে আয়োজিত মত বিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এসব কথা বলেন। খুলনার পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাইদের সভাপতিত্বে শনিবার সকাল ১১ টায় পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, স্বৈরাচারী হাসিনা দেশ টাকে দেওলিয়া করে দিয়ে গেছেন। ভারতকে দিতে দিতে আর আমাদের কিছুই অবশিষ্ট নেই। এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে গড়ে তুলতে হবে।

এ ছাড়াও তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অনুরোধ জানিয়ে বলেন-দেশ এক মারাত্মক ক্রান্তিলগ্ন থেকে মুক্তি পেয়ে নতুন দিগন্ত উন্মোচনের দিকে হাটছে। এখন সাংবাদিকদের উচিত ঐক্যবদ্ধ হয়ে কাজ করা, যাতে আর কোন অপশক্তি মাথা তুলে দাড়াতে না পারে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী একক ভাবে জাতীয় সংসদ নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে আজাদ আরো বলেন-নির্বাচন নিয়ে আমাদের কোন ব্যস্ততা নেই। আমরা চাই অন্তবর্তীকালীন সরকার ভঙ্গুর অর্থনীতির উপর দাড়িয়ে থাকা দেশটাকে আগে পূনঃ গঠন করুক তারপর নির্বাচন। পাশাপাশি তিনি অবহেলিত কয়রা-পাইকগাছায় স্থায়ী টেকসই বেড়িবাঁধ, রাস্তাঘাট সংস্কার,ছাত্র ও যুব সমাজকে নৈতিক শিক্ষা প্রদানের মধ্যে দিয়ে মান সম্মত জাতি গঠনের আহবান জানান।

মতবিনিময় সভায় রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা গোলাম সারোয়ার, জেলা ইউনিট সদস্য কাজী তামজিদ আলম, অধ্যাপক আব্দুল মোমিন সানা, এডঃ আব্দুল মজিদ, মোঃ আলতাফ হোসেন, মাওলানা বুলবুল আহমেদ, মাওলানা আব্দুল খালেক, মাওলানা আব্দুল কুদ্দুস, ডাঃ আসাদুল হক, এডঃ রুহুল আমিন, মিজানুর রহমান, মোরতাজা জামান রুলু, মোঃ সোহেল আহমেদ, এসকে মহিবুল্লাহ, তামিম রায়হান, আল মামুন, আমিনুল ইসলাম কাজল, আব্দুল গনি, সিরাজুল ইসলামসহ আরো অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর