শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা ফুলবাড়িয়ায় বোরো ধান সংগ্রহে ধীরগতি: লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক আমাদের মাটিতে গাছ লাগালেই দ্রুত ফলন দেয়: লক্ষ্মীপুরের ফল মেলায় জেলা প্রশাসক আনোয়ারায় দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গৃহকর্মীকে নির্যাতনের মামলায় পুলিশের দুই অফিসার গ্রেফতার জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ জামালপুরে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

কবিতা

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন সাহিত্য ডেস্ক :
প্রগতিশীল হেমন্ত
আইউব সৈয়দ

‘নির্জন স্বাক্ষর’ পরিণত করে ছাতিম বন্ধনে
এনেছে নয়া অধ্যায়ের অনাবৃত শিশির হাসি,
সম্পর্কের প্রকৃতি শোভন প্রাধান্য পেয়েছে বটে
সামাজিক ভাবোচ্ছ্বাসে ডুব দিয়েছে ঋতুতে আসি।

আচরণের অবাধ পর্যালোচনা যোগ্যতা রাখে
কার্তিকের আধিপত্য স্বরূপে বিস্তার করে ঠিক ,
জীবনবেদের ভাষা বিশেষ পার্থক্যে পরিদৃষ্ট
দাপুটে সুবাস হাতড়াতে থাকে ঐ দিকবিদিক।

রূপের নানামাত্রিক প্রয়োগ বৈচিত্র্যে লক্ষণীয়
অনুভূতির স্মারক হয়ে উঠে ঠোকরানো মনে,
অবগাহনের মিথে চোখ মেলেছে রূপসীবাংলা
‘ধূসর ধূমল’ যেন প্রগতিশীল সকল ক্ষণে;
নিপুণতার প্রচ্ছন্ন তাগিদ যে বেসামাল নয়—-
অভিবাদন জানাই হেমন্তকে, সমতা স্থাপনে

দার্জিলিং
চঞ্চল শাহরিয়ার

দার্জিলিং শহরের নেহের রোডের মোড়ে বসে দেখি অগ্রহায়ণ সন্ধ্যা। এ সন্ধ্যা ভীষণ জমকালো। এ সন্ধ্যায় নেপালী মেয়ের সাথে হয় কুসুম কুসুম প্রেম। সকালের দেখা ঝলমলে রোদ, কাঞ্চনজঙ্ঘা, চা বাগান, পাহাড়ের ঝর্ণা, টয় ট্রেনের ভ্রমণ নিয়ে হয় গরম চায়ের আড্ডা। নেপালী মেয়ের নাম তবু সৃষ্টি।

সৃষ্টিতে মেতেই ঢুকে পড়ি শপিং মলের বারান্দায়। পিছু ডাকে ঘুম স্টেশনের ভোর, পিছু ডাকে রাতের সৌন্দর্য নিয়ে কথা বলা দার্জিলিং দার্জিলিং।

মানুষের বিপরীতে
স.ম. শামসুল আলম

মানুষ নিকটে গেলে
বিষাক্ত সাপের ফোঁসফোঁস থেমে যায়
ছোঁ-মারা ঈগল অন্যদিকে পাখা ম্যালে
মানুষ নিকটে গেলে
বলবান বাঘেরাও নখের ক্ষমতা ভুলে যায়
উল্টোপথে পা বাড়ায় অরণ্য গহিনে
মানুষ নিকটে গেলে
ভীত বৃক্ষ ভীত নদী ভীত পরিবেশ
আর আমি কাছে গেলে
ভালোবাসা জেগে ওঠে পুনর্বার সম্ভাবনাময়
সাপ হাসে বাঘ নাচে ঈগল তাকায়
আমি কাছে গেলে শান্ত সবুজ প্রকৃতি
মানুষের বিরূপ স্বভাবে এক বিরুদ্ধ মানুষ

যেন লিখেছি কিছু পর্নোগ্রাফি
ইমামুল ইসলাম মুরাদ

তুমি চেয়েছিলে, আমাকে কবি হতে হবে।
তুমি বলেছিলে, আমি যেন প্রতিদিন অসংখ্য কবিতা লিখি;
কবিতা তো সহজকর্ম চাইলেই অজস্র কবিতা লেখা যায় মুহূর্তের মধ্যেÑ
কুয়াশাচ্ছন্ন সকালে, তপ্ত দুপুরে, গোধূলি অন্ত ঝিলিমিল সন্ধ্যায়,
জোছনা ব্যাপ্ত রাতে যে কোনো সময়-প্রেমিকাকে উৎসর্গ করে
অজস্র কবিতা লেখা যায়;
দুঃখ ভরা মাঠে, ছন্নছাড়া নদীর কূলে, বিদগ্ধ সমুদ্র সৈকতে,
বিমূর্ত পর্বত চূড়ায়Ñ যে কোনো স্থানে
প্রেমিকার জন্য কবিতা লেখা যায়!
এবং আমি অসংখ্য কবিতা লিখেছি তোমাকে নিয়ে-
ফুটপাতে হেঁটে, লোকাল বাসে চড়ে, আরও কত কি ভাবে…

কিন্তু আমি কবি হতে পারিনি!
কেবল ভীরু কাপুরুষের মতো তোমার সুডৌল দেহের ভারী নিতম্ব আর
ভরাট পীনের নরম স্তনের নগ্ন ছবি কল্পনায় এঁকেÑ লিখেছি যেন কিছু পর্নোগ্রাফি;
কবি তো হলো তারা- যারা গণতন্ত্রের কথাভাবে এবং
শহরের সেন্ট্রাল স্কোয়ারে বুলেটের মুখোমুখি দাঁড়িয়ে
স্বৈরশাসকের বিরুদ্ধে যুদ্ধের ইশতেহার জারি করে।

দূরত্বের জোট
ফাহমিদা ইয়াসমিন

বয়সের মতো করে বাড়ছে বেদনা
আমাদের দূরত্বও দিন দিন এগিয়ে যাচ্ছে
তুমি ও আমি একাকার কষ্টে
দূরত্বই মনের ক্ষতো গভীরে টানছে।

এদিকে শুধু সবুজের সুবাস…

ওদিকে সুবাসিত ফুলেরা হাসে
তোমার মনন জুড়ে বসে মহাজনি জোট
অথচ আমি নিয়ত তোমার ভাস্কর্য আঁকি
তবুও দূরত্ব বেড়ে যাচ্ছে পিরামিডের মতো।

ডাক্তার
ফখরুল হাসান

দ্যাখো কাণ্ড, নীলাকাশ নির্দয়- বজ্র বিদ্যুৎ বৃষ্টিÑ
কাটাকুটি আবহাওয়া, সাপের দংশনের মতো
শিপ্রার তুলতুলে শরীরে উল্টাপাল্টা অপারেশন
সেলাই দাগে ভর্তি- ডাক্তারের বয়ান জটিল-কুটিল।
ট্রমা আর হা-হুতাশ বুকের খাঁচায় জমে দীর্ঘশ্বাস
এ-যেন ধর্ষিতার মৃত্যুর পরেও চোখ মেলতে ভয়।
তবুও ডাক্তার, চোখে কাঠের চশমা চোখে দিয়ে
কাঁথায় তুলে রঙিন সুতোর ফোঁড়।
কথার করাতে নিশিদিন চেরায়Ñ মানব শরীর
পণ্ডিতদের বাক্যবাজ, দৈন্যদশা দেখে মনে হয়
ডাক্তার ঈশ্বরের দ্রুত হয়ে এসেছে।
সে কী দুঃসহ অবস্থা, অসহ্য ঠোকর খেয়ে
গর্ভবতী নারীর মতো আমাদের পেট ফুলে গেছে।

লালটিপ
মাহমুদ নজির

যে কথা বলা হয়নি তোমাকে
সে কথার নাম রেখেছি অনন্ত।

বন্ধ দরজা ঠুকে ঠুকে প্রতিদিন
প্রহর গুনছি সময়ের।
অথচ, ফুরোয়নি কথার ঢেঁকুর
আটকে আছে কণ্ঠনালীর ভাঁজে,
মনপীড়ায় বাড়ছে বেদনা ক্রমাগত।

বুঝি না শুরুটা কী রকম হলে
তুমি হবে রাজি
সেই আশায় দিনে দিনে খুঁজে চলছি
বাঁক বিবর্তনের জোয়ার।

যদি বলো
অকূল সমুদ্রে ভাসাবো ভেলা-
হৃদয় উজাড় করে শুনাবো
না বলা যত কথা
গল্প, গান, কবিতা অমরগাঁথা,
ভালোবেসে যাব অনন্তকাল।

নীলাঞ্জনা, আকাশে তাকিয়ে দ্যাখো-
পত্ পত্ উড়ছে বিজয় পতাকা
লাল সবুজে আঁকা ওই মুক্তির সনদ,
যা আমাদের চেতনাকে করে উজ্জীবিত।

এসো, দুজনে মিলে
পান করি দ্রাক্ষারস!
কপালে পড়িয়ে দিই লালটিপ,
ভালোবাসার বন্ধন থাক
চির অটুট, চিরভাস্বর।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর