ছাত্র – জনতার অঙ্গীকার,নিরাপদ সড়ক হোক সবার এ প্রতিপাদ্যে নানা আয়োজনে ভৈরবে নিরাপদ সড়ক চাই (নিসচার) ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ও বৈষম্য বিরোধী ছাত্র – জনতার আন্দোলনে আহতদের মাঝে নগদ অর্থ ও শীত বস্ত্র বিতরন করা হয়েছে ।
নিসচা ভৈরব শাখার আয়োজনে বৃহস্পতিবার রাতে উপজেলা আধুনিক হল রুমে নিসচা ভৈরব শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা জেলার দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন । এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন, সহকারি পুলিশ সুপার নাজমুস সাকিব ও পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র হাজী মোঃ শাহিন প্রমূখ। এ সময় বক্তারা বলেন, সড়কে বাস থামিয়ে যাত্রী উঠানামা করা,অদক্ষ চালক দ্বারা গাড়ী চালানো, ওভার টেকিং করা, ফিটনেসবিহীন গাড়ি চালানো,ফুটপাত দখল করা নানা অসঙ্গতির কারনে সড়কে জ্যাম সৃষ্টি হয় এবং সড়ক দূর্ঘটনায় প্রাণহানী ঘটে। তাই অসঙ্গতি দূর করতে হবে। সড়কের আইন মেনে চলতে হবে। চালক ও জনগনকে সচেতন হতে হবে। তাহলে দূর্ঘটনা কমে আসবে ।
আলোচনা সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র – জনতার আন্দোলনে আহতদের মাঝে নগদ অর্থ ও শীত বস্ত্র বিতরন করা হয় । পরে মনোজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় । অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন নিসচা ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আলাল উদ্দিন ।