আজ বুধবার (০১জানুয়ারি) দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে শহরের সেতুলী বেম্বো গার্ডেনে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল সাত্তারের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক
আইনজীবী আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন খাঁন।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ডা. ইয়াসিন আলী, জয়নাল আবেদীন, যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু, সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, মামুনুর রশিদ মামুন, আব্দুল মালেক হোসেন, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল লতিফ, জেলা তরুণ পার্টির আহবায়ক আব্দুল্লাহ আল ফারুক, সদস্য সচিব সুলতান মাহমুদ প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জেলা জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।