শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা ফুলবাড়িয়ায় বোরো ধান সংগ্রহে ধীরগতি: লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক আমাদের মাটিতে গাছ লাগালেই দ্রুত ফলন দেয়: লক্ষ্মীপুরের ফল মেলায় জেলা প্রশাসক আনোয়ারায় দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গৃহকর্মীকে নির্যাতনের মামলায় পুলিশের দুই অফিসার গ্রেফতার জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ জামালপুরে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

বিপিএলের সিলেট পর্বের ব্যবস্থাপনায় দর্শকরা সন্তুষ্ট

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বে টিকেট নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন দর্শকরা। তাদের মতে ঢাকার মতো সিলেটে টিকেট ব্যবস্থাপনার অভিযোগ নেই, বরং মাঠের ভেতরের পরিবেশে তারা সন্তুষ্ট।

সিলেট পর্ব শুরুর একদিন আগে রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছিলেন, ঢাকার মতো অভিযোগ আর শুনতে চান না। সিলেট পর্ব থেকে দর্শকদের সন্তুষ্ট করতে চান তারা।

সোমবার (৬ জানুয়ারি) বেলা দেড়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই পর্ব শুরু হয়। স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হওয়া দিনে দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে দুর্বার রাজশাহী।

প্রথম ম্যাচে রংপুরের কাছে স্বাগতিক সিলেট ৮ উইকেটে হারলেও দর্শক গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। ১৮ হাজার দর্শক ধারণক্ষমতার গ্যালারিজুড়ে ছিল সিলেট স্ট্রাইকার্সে প্ল্যাকার্ড, ছিল উৎসব মূখর পরিবেশ।

গ্যালারির ক্লাব হাউজে বসে খেলা দেখছেন, সরওয়ার হোসেন রনি নামের একজন দর্শক। মাঠের ক্রিকেট উপভোগ করার পাশাপাশি সুষ্ঠু ব্যবস্থাপনায় তিনি সন্তোষ প্রকাশ করেন। রনি বলেন, আমরা ঢাকার নিউজ শুনে খুব শঙ্কায় ছিলাম, কিন্তু সিলেটে খেলা দেখতে এসে সে ধারণা ভুল প্রমাণ হয়েছে। সিলেট স্টেডিয়ামে বিসিবির ব্যবস্থাপনা, টিকেট বিক্রি প্রক্রিয়া সব চমৎকার।

বন্ধুদের খেলা দেখতে এসেছেন রনি। সবার আশা ছিল, ঘরের মাঠে সিলেট জিতবে, রানও হয়েছিল ভালো। শেষ পর্যন্ত রংপুরের কাছে সিলেট হেরে গেছে।

গ্যালারিতে শিশুসন্তানকে নিয়ে খেলা দেখছিলেন উম্মে সাবিত রুমা। ভবিষ্যতে ছেলেকে ক্রিকেটার বানানোর স্বপ্ন তার। রুমা বলেন, সিলেটে কোনো ম্যাচ হলে খেলা দেখতে আসার চেষ্টা থাকে। লোকমুখে শুনে এবার নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কাবোধ করছিলাম। তবে এসে দেখছি সব ঠিকঠাক, গেটে প্রবেশে শৃঙ্খলা, গ্যালারির পরিবেশ সব ভালো লেগেছে।

সিলেট পর্বের প্রথম দিনই দর্শক সাড়া মিলেছে। প্রথম ম্যাচে স্টেডিয়াম গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। দ্বিতীয় ম্যাচের এক ঘণ্টা আগে লাক্কাতুরাস্থ মূল ফটকের পাশে থাকা বুথে সব টিকেট শেষ হয়ে গেছে।

এবারের বিপিএলে দর্শকদের জন্য নানা সুবিধা তৈরি করেছে বিসিবি। গ্যালারি ও মাঠের বাইরে, প্রবেশপথে দর্শকদের জন্য রয়েছে মুগ্ধ পানি কর্নার। যেখানে রয়েছে বিনামূল্যে বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা। একইসঙ্গে রয়েছে পরিবেশসম্মত প্লাস্টিক বোতলমুক্ত স্টেডিয়াম। শীতের বিকেলে রোদের মধ্যে তৃষ্ণা পেলে কাগজের পরিবেশসম্মত গ্লাস নিয়ে পানি খেতে পারেন দর্শকরা।

জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের খেলা দেখার বিশেষ ব্যবস্থা হিসেবে গ্র্যান্ড স্ট্যান্ডে রয়েছে আলাদা জোন। নগরের শাহী ঈদগাহ থেকে খেলা দেখতে মাঠে উপস্থিত হয়েছেন আন্দোলনে আহত রেজাউল ইসলাম নাহিদ। তিনি এই বিশেষ ব্যবস্থার জন্য কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আন্দোলনে আহত সবাইকে মাঠে নিয়ে আসার ব্যবস্থা করার অনুরোধ জানান।

এবারের আসরে মোট ১২ ম্যাচ গড়াবে সিলেটে। সিলেটের উইকেট স্পোর্টিং হিসেবে খ্যাত। স্বাভাবিকভাবে মিরপুরের তুলনায় এখানে রান বেশি হয়। বিপিএলের এবারের আসরে মিরপুরেও রানের দেখা মিলেছে। সেঞ্চুরির পাশাপাশি দলীয় দুই শতাধিক রান এসেছে একাধিক ম্যাচে। সোমবার প্রথম ম্যাচেই ২০৫ রানের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছে রংপুর রাইডার্স। এ্যালেক্স হেলসের ঝড় দেখেছে সিলেট স্টেডিয়াম। তার ব্যাটে ৫৬ বলে ১১৩ রানের ইনিংস রংপুরকে সহজ জয় এনে দিয়েছে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর