সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতারের প্রতিবাদে মধুখালীতে মানববন্ধন মধুখালীতে কলেজে শিক্ষার্থীদের কুরআন উপহার দিলেন ফরিদপুর ১ আসনের সংসদ ইলিয়াস মোল্লা চেতনানাশক স্প্রে দিয়ে অটোরিকশাচালক হত্যা: মূলহোতাসহ গ্রেপ্তার ২ ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের দালাল ও প্রশাসন কর্তৃক হেনস্তার প্রতিবাদে লোহাগাড়ায় মানববন্ধন গাজীপুরে হঠাৎ অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, হাসপাতালে ভর্তি আপনারা আইনের লোক,কোনো বিশেষ দলের নন : প্রধানমন্ত্রী ঝালকাঠিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন অনুষ্ঠিত সালথায় চাঁদাবাজির মামলায় কারাগারে শ্রমিকলীগ নেতা হাটহাজারী ট্রমা সেন্টার চালুর ব্যাপারে কোন উদ্যোগ নেই সরকারের নান্দাইলে নিউ ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ঈদুল আজহা, কাউখালীতে প্রস্তুত ১৫শ গবাদি পশু মাদকের কক্সবাজার ফরেনসিক ল্যাবে কেনাকাটায় ভয়ঙ্কর নথি জালিয়াতির অভিযোগ লবণাক্ততায় দ্রুত ক্ষয় হচ্ছে উপকূলীয় অবকাঠামো: পানি সম্পদমন্ত্রী ঠাকুরগাঁওয়ে কৃষিকাজে উৎপাদন বৃদ্ধিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন, সভাপতি লাভলু, সম্পাদক মনির উলিপুরে ২ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘাটাইলে আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে নিহত ১, আহত ৪ ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, ট্রাকে আগুন ফুলবাড়ীয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় দারিদ্র্যের বাধা পেরিয়ে ফুটবলে আলো ছড়ালেন ভান্ডারিয়ার নাদিরা আপীল বিভাগে সাবেক মেয়র আইভীর জামিন বহাল কিশোরগঞ্জে কাঁঠালের বাম্পার ফলন বাজারে আসার অপেক্ষা নবীনগরে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করলেন এমপি আব্দুল মান্নান কুড়িগ্রামে মন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে

অবশেষে টনক নড়লো বাফুফের, নারী দলকে জানালো অভিনন্দন

অনলাইন ডেস্ক :
রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:১০ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : কোচ-সিনিয়র খেলোয়ারদের দ্বন্দ্বে টালমাটাল দেশের ফুটবল। এরই মাঝে আসে এক স্বস্তির খবর। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে।

দুই দিন পর অবশেষে টনক নড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। নারী ফুটবল দলকে জানিয়েছে অভিনন্দন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে বাফুফে লিখেছে, ‘দেশের ফুটবলে অসামান্য অবদান ও নারী ফুটবলের অগ্রযাত্রায় অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার পুরো জাতির জন্য গর্বের।’

দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা আরও জানায়, ‘এই অর্জন শুধু জাতীয় নারী ফুটবল দলকে নয়, বরং এটি দেশের সকল নারীকে জাগ্রত করবে, অনুপ্রাণিত করবে এবং নারীদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।’

ক্রীড়াঙ্গন থেকে এবারই প্রথম কোনো দলের রাষ্ট্রীয় স্বীকৃতি। একুশে পদকে ক্রীড়া খাত থেকে সরাসরি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এর আগে পাননি। নারী ফুটবল দলের এমন স্বীকৃতি শুধু ফুটবল নয় ক্রীড়াঙ্গনের জন্যও দারুণ ব্যাপার।

২০০৫ সালে এএফসি অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ দিয়ে শুরু হয় নারী ফুটবলের অগ্রযাত্রা। বয়সভিত্তিকের পাশাপাশি জাতীয় দলেও এসেছে সাফল্য। সাফে টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে সাবিনা-সানজিদারা।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর