রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলপুরে সৌন্দর্যবর্ধনে ফুলের চারা রোপণ করলেন এসিল্যান্ড শফিকুল ইসলাম মাদকবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত পদ্মা নদী থেকে ৫ খুনের অভিযুক্ত ফোরকানের মরদেহ উদ্ধার সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতির লক্ষ্যে মতবিনিময় সভা যুব সমাজকে উদ্যোক্তা হয়ে কাজ করলে দেশে আর বেকারত্ব থাকবে না: আরিফুল হক চৌধুরী ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট এর উদ্যোগে ঢাকায় তিন দিনব্যাপী “ক্লিন এয়ার, হেলদি ফিউচার” ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত লেখাপড়ার পাশাপাশি দক্ষ শ্রমিক তৈরির কোনো বিকল্প নেই গোয়াইনঘাটে আরিফুল হক চৌধুরী খেরুয়াজানী পশ্চিম পাড়া যুব কল্যাণ সংগঠনের নতুন কমিটি গঠন পটুয়াখালীর দুমকিতে খাল খনন কাজে বাধা দেওয়ার অভিযোগ কৃষ্ণচূড়ার সৌন্দর্যে আনোয়ারার সিইউএফএল সড়ক জনপ্রিয় হয়ে উঠছে ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম ব্যাচে ভর্তি শুরু এবছরেই, নতুন দিগন্তের সূচনা ​শান্তি রক্ষার নোটিশে ফসল ধ্বংস:দুই লাখের ঋণে নিঃস্ব বর্গা চাষী সুজাত পিরোজপুরে সুন্দরবন বিষয়ক সাংবাদিকতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমরাই পারি মুক্ত স্কাউট গ্রুপের উদ্দ্যেগে বিনা মূল্যে চক্ষু সেবা ক্যাম্প ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু হালদা নদীর প্রাণ ফেরাতে পাহাড়ের উজানে চলছে কর্মযজ্ঞ গজারিয়ায় মহাসড়কে জনতার ঢল, হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তারেক রহমান ‎নিখোঁজের ২৪ ঘন্টা পার হলেও মেলেনি শিশু হুমায়রার সন্ধান অনলাইন জুয়া, চাঁদাবাজি ও মাদক দমনে কঠোর অবস্থান নেবে পুলিশ : সাতক্ষীরার এসপি মারা গেছেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও একমি গ্রুপের এমডি মিজানুর রহমান সিনহা হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু

জামালপুর ধর্ষণবিরোধী মানববন্ধন: প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে গর্জে উঠল জনতা

ফরিদুল ইসলাম, জামালপুর
রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৯:১৩ অপরাহ্ন

ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে জামালপুর এক বিশাল মানববন্ধনের আয়োজন করে। এতে শত শত মানুষ অংশ নেন এবং সোচ্চার কণ্ঠে দাবি তোলেন—ধর্ষণের শাস্তি একটাই, প্রকাশ্যে মৃত্যুদণ্ড।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, ধর্ষণ সমাজের এক অভিশাপ। এই ঘৃণ্য অপরাধ নির্মূল করতে হলে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বক্তারা দাবি করেন, ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, যাতে অন্যরা ভয়ে এমন জঘন্য অপরাধ করতে সাহস না পায়।

আছিয়া, আছিয়া—বিচার চাই, বিচার চাই!
মানববন্ধনে জনতার স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে জামালপুর শহর। “তুমি কে, আমি কে!” এই আওয়াজের সাথে সাথে একটাই দাবি উঠে আসে—”ধর্ষকের একমাত্র শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড!”

“আমরা আর সহ্য করব না। ধর্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর ব্যবস্থা নিতে হবে। একটাই দাবি, প্রকাশ্যে মৃত্যুদণ্ড। মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর দুর্নীতি প্রতিরেধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, ব্যবসায়ী জুয়েল রানা আনান গাজী ও আশরাফুর রহমান রাহাত।

সাধারণ জনগণও তাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। একের পর এক ধর্ষণের ঘটনা আমাদের সমাজকে কলুষিত করছে। যদি ধর্ষকদের দ্রুততম সময়ে কঠোর শাস্তি দেওয়া হয়, তাহলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”

সমাজকে বাঁচাতে চাইলে কঠোর আইন প্রয়োগ জরুরি!
মানববন্ধনে বক্তারা আরও বলেন, আইনের দীর্ঘসূত্রতা ও দুর্বল বিচারব্যবস্থার কারণেই ধর্ষকদের সাহস বেড়ে গেছে। দ্রুততম সময়ে ধর্ষকদের বিচার সম্পন্ন করতে হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

 


এই বিভাগের আরো খবর