দিনাজপুরের বীরগঞ্জে পৌরশহরের বিজয় চত্ত্বরে বীরগঞ্জের সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে অবৈধ ডাম্প ট্রাক, রেগুলেশনবিহীন যানবাহন বন্ধের দাবিতে ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৩ মার্চ আজ রোববার বিকাল ৩টায় ছাত্র-জনতার নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক একরামুল হক আবির, জাতীয় নাগরিক কমিটির দিনাজপুর জেলা শাখার প্রতিনিধি রেজাউল ইসলাম রেজা, বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আকাশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ন আহ্বায়ক আল আমিন, জেমিয়ন রায়, নাহিদ রায়হান মাহি, ফাহমিদ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীরগঞ্জ প্রতিনিধি ও প্রচেষ্টা ব্লাড ব্যাংক এর পরিচালক মো. আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে অবৈধ ডাম্প ট্রাক, রেগুলেশনবিহীন যানবাহন বন্ধ না হলে কঠোরত আন্দোলনের হুশিয়ারি দেন। পরবর্তীতে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করা হবে।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার তানভীর আহমেদ বলেন, ছাত্র-জনতা যদি আমাকে সহযোগীতা করে তাহলে অবৈধ ডাম্প ট্রাক বন্ধ করা সম্ভব হবে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও ছাত্র-জনতার সাথে একাত্মতা ঘোষনা করেন বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মো. মনজুরুল ইসলাম।