শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে গানে গানে উদীচীর মে দিবস উদযাপন ১৩ দিন জিম্মিদশার পর বাড়ি ফিরলেন ৬ জেলে ঝালকাঠিতে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ডাঃ জিয়াউদ্দিন হায়দার সবাই চাকরিজীবী হতে চায়,উদ্যোক্তা হতে চায় না : সচিব সাখাওয়াত হোসেন জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে গণমিছিল ঠাকুরগাঁও নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধন তৃণমূলের প্রতিভা অন্বেষণে নতুন দিগন্ত: সুনামগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর বর্ণাঢ্য উদ্বোধন মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি শ্যামলের ভান্ডারিয়াতে গোসলের সময় ঝড়ে গাছ ভেঙে বৃদ্ধার মৃত্যু আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ও ড্রেন নির্মাণে পদক্ষেপ সাড়ে ৩ দশকের পর বাবার হাতে গড়া উপজেলা পরিষদ মসজিদ পুন:নির্মাণের উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম পবিত্র কুরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানালেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে ঢেঁড়সের বাম্পার ফলন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে: টুকু গাজীপুর দুই খাল পুনঃখনন উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে স্বস্তির আশা আনোয়ারায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত পাইকগাছায় রেশন ও শিশু কার্ডের নামে দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে ২০ বছর পর জমির মালিকানা দাবি; জবরদখলের চেষ্টার অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি সুজা, সাধারণ সম্পাদক আলমোতাসিন নির্বাচিত কাউখালীতে সন্ধ্যা নদীর ফেরিঘাট রক্ষায় প্রতিরক্ষা বাঁধের উদ্বোধন হাসপাতালের বেডে নিঃসঙ্গ মৃত্যু, মরদেহ নিতে অস্বীকৃতি পরিবারে নবীনগরকে মাদক মুক্তের ঘোষণা এমপির নগরকান্দায় বেপরোয়া ট্রাকের তাণ্ডবে আহত ২০ পথচারী, গণপিটুনিতে ট্রাক চালক নিহত বিএমইটি’র নতুন মহাপরিচালক হলেন জামিল আহমেদ প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি

হামজা-সমিতের পর বাফুফের চোখ সুলিভান ব্রাদার্সে

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : হামজা চৌধুরীর অভিষেকের পর থেকে দেশের ফুটবলে প্রবাসীদের খেলার আগ্রহ ক্রমেই বাড়ছে। সমিত সোমকে পেয়ে গেছে বাংলাদেশ।

এবার লাল-সবুজের জার্সিতে খেলতে আগ্রহ দেখিয়েছেন আরও দুই প্রবাসী। যুক্তরাষ্ট্রে থাকা দুই ফুটবলার রোনান সুলিভান ও ডেকলান সুলিভান লাল সবুজের জার্সি গায়ে চড়াতে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের পরিবারের কাছ থেকে সম্মতি পাওয়ার পর প্রাথমিক কাজ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সুলিভানের পরিবারের সঙ্গে আমাদের ভার্চুয়ালি কথা হয়েছে। ওদের ছোট দুই যমজ ভাই বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছে। ওদের পরিবারও রাজি। আমরাও কাজ শুরু করেছি। বাফুফে মেইল পাঠাবে। এরপর অন্যান্য আনুষ্ঠানিকতা নিয়ে কাজ শুরু করব। বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
ফাহাদ করিম, সহ-সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন
সুলিভান পরিবারের চারজনই ফুটবলার। তাদের মধ্যে কুইন ও কাভান সুলিভান দুজন খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ফিলাডেলফিয়া ইউনিয়নের সিনিয়র দলে। রোনান ও ডেকলান যমজ দুই ভাই খেলছেন একই ক্লাবের বয়সভিত্তিক দলে। বাফুফে আপাতত এই যমজ দুই ভাইয়ের গায়ে তুলে দিতে চাইছে বয়সভিত্তিক দলের জার্সি।

বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, ‘সুলিভানের পরিবারের সঙ্গে আমাদের ভার্চুয়ালি কথা হয়েছে। ওদের ছোট দুই যমজ ভাই বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছে। ওদের পরিবারও রাজি। আমরাও কাজ শুরু করেছি। বাফুফে মেইল পাঠাবে। এরপর অন্যান্য আনুষ্ঠানিকতা নিয়ে কাজ শুরু করব। বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার ওদের বাবা (ব্রেন্ডন সুলিভান) আমাদের কাছে বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়া, আমাদের সামনের টুর্নামেন্টসহ নানা বিষয় নিয়ে জানতে চেয়েছেন। আমি জানিয়েছি। ওদের দুই বড় ভাইয়ের (কুইন ও কাভান) যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সুযোগ আছে। তাই ওরা এখনই এ নিয়ে ভাবছে না। আমরা চাইছি ছোট দুই ভাইকে বয়সভিত্তিক দলে খেলাতে।’

আগামী সেপ্টেম্বরে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই রয়েছে। বাছাইয়ে ১৬ বছর বয়সি রোনান ও ডেকলানকে খেলাতে চায় বাফুফে। সুলিভানের মা হেইকে সুলিভান যুক্তরাষ্ট্রের নাগরিক। তাদের নানি সুলতানা আলম বাংলাদেশি। ফিফার নিয়ম সুলিভান ভাইদের বাংলাদেশের জার্সিতে খেলার পথ খোলা রেখেছে। বাফুফে সে সুযোগটা কাজে লাগাতে চাইছে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর