রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলপুরে সৌন্দর্যবর্ধনে ফুলের চারা রোপণ করলেন এসিল্যান্ড শফিকুল ইসলাম মাদকবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত পদ্মা নদী থেকে ৫ খুনের অভিযুক্ত ফোরকানের মরদেহ উদ্ধার সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতির লক্ষ্যে মতবিনিময় সভা যুব সমাজকে উদ্যোক্তা হয়ে কাজ করলে দেশে আর বেকারত্ব থাকবে না: আরিফুল হক চৌধুরী ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট এর উদ্যোগে ঢাকায় তিন দিনব্যাপী “ক্লিন এয়ার, হেলদি ফিউচার” ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত লেখাপড়ার পাশাপাশি দক্ষ শ্রমিক তৈরির কোনো বিকল্প নেই গোয়াইনঘাটে আরিফুল হক চৌধুরী খেরুয়াজানী পশ্চিম পাড়া যুব কল্যাণ সংগঠনের নতুন কমিটি গঠন পটুয়াখালীর দুমকিতে খাল খনন কাজে বাধা দেওয়ার অভিযোগ কৃষ্ণচূড়ার সৌন্দর্যে আনোয়ারার সিইউএফএল সড়ক জনপ্রিয় হয়ে উঠছে ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম ব্যাচে ভর্তি শুরু এবছরেই, নতুন দিগন্তের সূচনা ​শান্তি রক্ষার নোটিশে ফসল ধ্বংস:দুই লাখের ঋণে নিঃস্ব বর্গা চাষী সুজাত পিরোজপুরে সুন্দরবন বিষয়ক সাংবাদিকতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমরাই পারি মুক্ত স্কাউট গ্রুপের উদ্দ্যেগে বিনা মূল্যে চক্ষু সেবা ক্যাম্প ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু হালদা নদীর প্রাণ ফেরাতে পাহাড়ের উজানে চলছে কর্মযজ্ঞ গজারিয়ায় মহাসড়কে জনতার ঢল, হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তারেক রহমান ‎নিখোঁজের ২৪ ঘন্টা পার হলেও মেলেনি শিশু হুমায়রার সন্ধান অনলাইন জুয়া, চাঁদাবাজি ও মাদক দমনে কঠোর অবস্থান নেবে পুলিশ : সাতক্ষীরার এসপি মারা গেছেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও একমি গ্রুপের এমডি মিজানুর রহমান সিনহা হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু

আলুবীজের ন্যায্যমূল নির্ধারণের দাবিতে জামালপুরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

ফরিদুল ইসলাম, জামালপুর
সোমবার, ১২ মে, ২০২৫, ১:১২ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) চুক্তিবদ্ধ আলুবীজ চাষীদের (২০২৪-২০২৫) অর্থবছর কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকা কম মূল্য নির্ধারণ করায় প্রতিবাদ ও ন্যায্যমূল্য প্রদানের দাবিতে জামালপুরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে কৃষকরা।

আজ সোমবার (১২ মে) দুপুরে জামালপুর প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন জামালপুর বিএডিসি আলুবীজ চুক্তিবদ্ধ চাষীরা।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বিএডিসি আলুবীজ চুক্তিবদ্ধ কৃষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: রুহুল আমীন মিলন,যুগ্ম-সাধারণ সম্পাদক হাবীবুর রহমান রুমেল, বিএডিসি আলুবীজ চুক্তিবদ্ধ জামালপুর কৃষক ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: তসলিম উদ্দীন ও আলু বীজ চাষী আবুল কালাম।

বক্তারা বলেন, ২০২৩-২০২৪ অর্থ বছরে আমরা বিএডিসি থেকে ভিত্তি বীজ ক্রয় করেছিলাম ৪৮/৫৪ টাকা দরে। উৎপাদিত বীজ আলুর দর পেয়েছি ৩৫/৩৭ টাকা কেজি অথচ বাহিরে খাবার আলুর দর ছিল ৭০/৮০ টাকা। কিন্তু আমরা বিএডিসির সাথে চুক্তিবদ্ধ বিধায় বাহিরে কোন আলু বিক্রি করি নাই। বিএডিসির চাহিদামতো আমরা বীজ সরবরাহ করেছি। যার ফলস্রুতিতে বিএডিসি ব্যাপক লাভবান হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে বিএডিসি ভিত্তি বীজের দাম নিয়েছে ৬০/৬২ টাকা দরে। এত উচ্চ মূল্যে বীজ, সার, কীটনাশক, ব্যবহার করে বীজের উৎপাদন খরচ বেড়ে অঞ্চলভেদে দাড়িয়েছে ৩০/৩৫ টাকা, কিন্তু অতিব দুঃখের বিষয় কিছু কিছু জোন থেকে অপ্রত্যাশিতভাবে যে উৎপাদন খরচ দেখিয়েছে তা চাষিদের উৎপাদিত খরচের সাথে কোন সামঞ্জস্য নেই। এই অসামঞ্জস্যপূর্ণ উৎপাদন খরচ এবং খাবার আলুর নিম্নমুখী দর দেখে এ অর্থবছরে মূল্য নির্ধারণ করেছে প্রতি কেজি ২৬/২৮ টাকা। আমরা ভেবেই পাচ্ছি না ঐ বৎসর ৪৮/৫৪ টাকা দরে ভিত্তি বীজ কিনে দর পেয়েছি প্রতি কেজি ৩৫/৩৭ টাকা। এ বৎসর ৬০/৬২ টাকা দরে ভিত্তি বীজ কিনে দর পেলাম ২৬/২৮ টাকা। সত্যিই ইহাতে চুক্তিবদ্ধ চাষিগণ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে সর্বশান্ত হওয়ার উপক্রম হয়েছে।

বক্তারা আরও বলেন, তাই দীর্ঘদিনের পরীক্ষিত বিএডিসি আলু বীজের চুক্তিবদ্ধ চাষিদের উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রেখে আমাদের আলু বীজের মূল্য গত অর্থবছরের চাইতেও প্রতি কেজিতে দুই টাকা বেশি (৩৬/৩৮) টাকা নির্ধারণ করে নিরীহ কৃষকদের মুখে হাসি ফুটানোর জোর দাবি জানান বীজ আলু চাষীরা।


এই বিভাগের আরো খবর