রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলপুরে সৌন্দর্যবর্ধনে ফুলের চারা রোপণ করলেন এসিল্যান্ড শফিকুল ইসলাম মাদকবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত পদ্মা নদী থেকে ৫ খুনের অভিযুক্ত ফোরকানের মরদেহ উদ্ধার সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতির লক্ষ্যে মতবিনিময় সভা যুব সমাজকে উদ্যোক্তা হয়ে কাজ করলে দেশে আর বেকারত্ব থাকবে না: আরিফুল হক চৌধুরী ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট এর উদ্যোগে ঢাকায় তিন দিনব্যাপী “ক্লিন এয়ার, হেলদি ফিউচার” ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত লেখাপড়ার পাশাপাশি দক্ষ শ্রমিক তৈরির কোনো বিকল্প নেই গোয়াইনঘাটে আরিফুল হক চৌধুরী খেরুয়াজানী পশ্চিম পাড়া যুব কল্যাণ সংগঠনের নতুন কমিটি গঠন পটুয়াখালীর দুমকিতে খাল খনন কাজে বাধা দেওয়ার অভিযোগ কৃষ্ণচূড়ার সৌন্দর্যে আনোয়ারার সিইউএফএল সড়ক জনপ্রিয় হয়ে উঠছে ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম ব্যাচে ভর্তি শুরু এবছরেই, নতুন দিগন্তের সূচনা ​শান্তি রক্ষার নোটিশে ফসল ধ্বংস:দুই লাখের ঋণে নিঃস্ব বর্গা চাষী সুজাত পিরোজপুরে সুন্দরবন বিষয়ক সাংবাদিকতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমরাই পারি মুক্ত স্কাউট গ্রুপের উদ্দ্যেগে বিনা মূল্যে চক্ষু সেবা ক্যাম্প ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু হালদা নদীর প্রাণ ফেরাতে পাহাড়ের উজানে চলছে কর্মযজ্ঞ গজারিয়ায় মহাসড়কে জনতার ঢল, হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তারেক রহমান ‎নিখোঁজের ২৪ ঘন্টা পার হলেও মেলেনি শিশু হুমায়রার সন্ধান অনলাইন জুয়া, চাঁদাবাজি ও মাদক দমনে কঠোর অবস্থান নেবে পুলিশ : সাতক্ষীরার এসপি মারা গেছেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও একমি গ্রুপের এমডি মিজানুর রহমান সিনহা হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু

রেড ক্রিসেন্ট জামালপুর জেলা ইউনিটে কমিটি বাতিলের দাবিতে আজীবন সদস্যদের বিক্ষোভ

ফরিদুল ইসলাম, জামালপুর
রবিবার, ১৮ মে, ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা ইউনিটের ঘোষিত কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটির আজীবন সদস্যরা।

আজ দুপুরে ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা ইউনিটের আজীবন সদস্য ও সচেতন জামালপুরবাসী’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি দেওয়ানপাড়া এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সজিব খান, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান সফি ও সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী এবং সাধারণ সম্পাদক শাহ আল মাসুদ।

আজীবন সদস্যরা অভিযোগ করেন, দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে গত ৩০ এপ্রিল জামালপুর জেলা বিএনপি থেকে বহিষ্কৃত মাহবুবুর রহমান জিলানীকে সহ-সভাপতি এবং জেলা বিএনপির নেতা রেজভী আল জামালী রনজুকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এরপর গত ১৫ মে রেজভীকে অপসারণ করে তার স্থলে খায়রুল ইসলাম লিয়নকে সাধারণ সম্পাদক করা হয়, যিনি আজীবন সদস্যদের ভাষায় ‘অসামাজিক কার্যকলাপে’ জড়িত।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠ এবং অনিয়মের মাধ্যমে গঠিত এই কমিটি ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করতে হবে। এ দাবিতে তারা জেলা প্রশাসক হাসিনা বেগমের মাধ্যমে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন। দাবির প্রতি দ্রুত সাড়া না পেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।


এই বিভাগের আরো খবর