শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

বিচার শেষে আ.লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত : ড. ইউনূস

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১১:০৪ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ডেস্ক : ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম গেজেটের মাধ্যমে সাময়িকভাবে নিষিদ্ধ হলেও দলকে ‘নিষিদ্ধ’ করা হয়নি বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

যুক্তরাজ্যের লন্ডনের চ্যাথাম হাউসে এক আলোচনায় মুহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। তবে জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করে দলটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সাক্ষাৎকারমূলক আলোচনা পর্ব পরিচালনা করেন চ্যাথাম হাউসের পরিচালক ব্রনওয়েন ম্যাডক্স।

তার এক প্রশ্নের জবাবে ইউনূস বলেন, রাজপথে তাদের (আওয়ামী লীগ) মিছিল ও অভ্যুত্থানের নেতাদেরসহ হুমকিধামকির কারণে আমরা নিরাপদ বোধ করছি না। সুতরাং দেশের নিরাপত্তা ও দেশের রাজনীতির নিরাপত্তার জন্য জাতি সিদ্ধান্ত নিয়েছে, একটা সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হবে। এটাই যা আমরা করেছি।

ইউনূস বলেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। আমরা কিছুই করিনি-অন্তত বিচার না হওয়া পর্যন্ত।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল কি না সেটি নিয়ে বিতর্ক রয়েছে। তারা যদি তরুণদের এভাবে রাস্তায় হত্যা করতে পারে, মানুষকে গুম করে ফেলে, টাকা চুরি করে-তাহলে কি আপনি এটাকে রাজনৈতিক দল বলবেন? সুতরাং, এটা বিতর্কের বিষয়। কোনো মতামত নয়।

ইউনূস বলেন, তবে তাদের জন্য (আওয়ামী লীগ) এটা শেষ হয়নি। তারা অন্য দেশে পালিয়ে থেকে একই কাজ করে যাচ্ছে। লোকজনকে উসকানি দিচ্ছে। রাস্তায় মারামারি করছে। দশ মাস পেরিয়ে গেলেও দলটি কোনো অনুশোচনা প্রকাশ করেনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের জন্য বিচারের পর দলটি নিষিদ্ধ হওয়া, না হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ম্যাডক্সের সঙ্গে সাক্ষাৎকারে নির্বাচনের আগেই ঐক্যমতের ভিত্তিতে আগামী জুলাই মাসে ‘জুলাই সনদ’ ঘোষণা করা হবে বলেও জানান ইউনূস। তিনি সরকারের তিনটি লক্ষ্যের কথাও জানিয়েছেন। এগুলো হলো সংস্কার, হত্যাকাণ্ড ও গুমের বিচার এবং নির্বাচন।

সাক্ষাৎকারগ্রহীতা প্রশ্ন করেন, আওয়ামী লীগের বিচারের দায়িত্ব কেন নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া হবে না?

জবাবে ইউনূস বলেন, আমি এই সিদ্ধান্ত নিইনি। জনগণ এই দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়েছে। তারা আমাদের (অন্তর্বতী সরকারকে) তিনটি বিষয়ের দায়িত্ব নিতে আমন্ত্রণ জানিয়েছে। আমরা সেই তিনটি কাজই করছি।

অন্তবর্তী সরকারের সময়ে বিভিন্ন গণমাধ্যমের ওপর আক্রমণ হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে ইউনূস বলেন, এটা সত্য নয়। গণমাধ্যম (বাংলাদেশের) তার সারাজীবনে এতো স্বাধীনতা পায়নি। তারা যা খুশি তাই বলতে পারছে।

চার দিনের সরকারি সফরে গত সোমবার (৯ জুন) লন্ডন পৌঁছান অধ্যাপক ড. ইউনূস। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম ইউরোপ সফর।

আগামী ১৪ জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর