কিশোরগঞ্জের ভৈরব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাবিব এন্টারপ্রাইজ ১৫০ কেজি পলিথিন জব্দ ২০ হাজার টাকা জরিমানা করেছে। ৬ জুলাই রোববার বিকেলে ভৈরব কমলপুর বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ পলিথিন রাখার একটি গোডাউনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রিদওয়ান আহমেদ পরিবেশ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মমিন ভূইয়াসহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন । ভৈরব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রিদওয়ান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান দীর্ঘদিন ধরে হাবিব এন্টারপ্রাইজ অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন আমদানি করে গোডাউনে মজুদ করে আসছিলেন । পলিথিন জব্দ করায় অপরাধে হাবিব ২০ হাজার টাকা জরিমানা করা
হয়েছে।