শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

চট্টগ্রাম বন্দর নৌবাহিনীর অধীনে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ৩৬%

অনলাইন ডেস্ক :
সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১:০৬ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন অর্থনীতি ডেস্ক : নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড দায়িত্ব নেওয়ার পর থেকে নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) গত ১০ দিনে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ৩৬.৪ শতাংশ। গত ৩ জুলাই যেখানে দুই হাজার ২৩৩ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে, রবিবার (১৩ জুলাই) তা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৪৭ টিইইউএস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিদিন গড়ে ২২৫ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং বেশি হয়েছে। ৭ থেকে ১৩ জুলাই পর্যন্ত সাত দিনে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড ১০টি জাহাজের কনটেইনার লোডিং-আনলোডিং সফলভাবে সম্পন্ন করেছে।

বর্তমানে এনসিটির চারটি জেটিতে একযোগে চারটি জাহাজে অপারেশন চলছে। গত ১ থেকে ৬ জুলাই সাইফ পাওয়ারটেক লিমিটেড প্রতিদিন গড়ে দুই হাজার ৯৫৬ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করেছে।

গত ৭ থেকে ১৩ জুলাই, চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড প্রতিদিন গড়ে তিন হাজার ১৮১ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করেছে। অর্থাত্ ড্রাইডক দায়িত্ব গ্রহণের পর কনটেইনার হ্যান্ডলিংয়ে ইতিবাচক প্রবৃদ্ধি ঘটেছে।

দীর্ঘদিন ধরে সাইফ পাওয়ারটেক লিমিটেড পরিচালনা করে আসছিল চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালটি। গত ৬ জুলাই এই প্রতিষ্ঠানের সঙ্গে বন্দরের চুক্তির মেয়াদ শেষ হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, গত ৭ জুলাই থেকে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড এনসিটি টার্মিনালের দায়িত্ব গ্রহণ করে।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর