শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

‘সবজির দাম অনেক, মাছ-মাংস কেনা ক্ষমতা নেই’

অনলাইন ডেস্ক :
শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১:০৩ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন অর্থ-বাণিজ্য ডেস্ক : সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মহাখালী বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী খাদেমুল ইসলাম। তিনি বলেন, বাজারে সবজির দাম অনেক বাড়তি। রমজান মাসে বেগুনের কেজি হয় ১০০ টাকা সেটা আমারা অনেকেই মেনে নিয়েছি, কিন্তু এই অসময়ে এসে বেগুনের কেজি হয়েছে ১২০ টাকা। বাকি সব ধরনের সবজির দাম বাড়তি যাচ্ছে। অনেকদিন যাবত সবজি বেশি দামে বিক্রি হচ্ছে অথচ বাজার মনিটরিং, দাম নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। আমাদের মতো সাধারণ ক্রেতাদের অতিরিক্ত বাড়তি দামেই সবজি কিনে খেতে হচ্ছে।

মগবাজেরর আরেক ক্রেতা শহিদুল ইসলাম বলেন, বাজারে কম দামের সবজি বলতে শুধু মিষ্টি কুমড়া আর পেঁপে, যেগুলো কেজি ৩০ টাকা। বাকি সব সবজির অতিরিক্ত দাম। আবার আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাজারে কেনাকাটার চাহিদা বেশি। তাই আজ আবার বেড়েছে সবজির দাম। সবজিই যদি এত দাম দিয়ে কিনে খেতে হয় তাহলে মাছ মাংস কিনবো কিভাবে?

গেল এক মাসের বেশি সময় ধরে বাজারে সবজির দাম বাড়তিই যাচ্ছে। মাঝে দাম কিছুটা কমলেও শুক্রবার আবার সবজির দাম বাড়তি।

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে সবচেয়ে দামি সবজির মধ্যে রয়েছে বেগুন, বরবটি; যা প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে বাজারে সবচেয়ে কম দামের সবজি বলতে মিষ্টি কুমড়া আর পেঁপে; যা প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। বাকি সবজিগুলো সব ৬০ থেকে ৮০ টাকার ঘরে।

বাজারে প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়, শসা (দেশি) প্রতি কেজি ১০০ টাকা, শসা (হাইব্রিড) প্রতি কেজি ৮০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, পটল প্রতি কেজি ৬০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া বরবটি প্রতি কেজি ১২০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, জালি প্রতি পিস ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ২৪০, টমেটো প্রতি কেজি ১৮০ টাকা, গাজর প্রতি কেজি ১৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৩০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির বাড়তি দামের বিষয়ে মালিবাগ বাজারের সবজি বিক্রেতা আলমাস আলী বলেন, সবজির দাম আজ একটু বেড়েছে। আমাদের পাইকারি বাজারেই বেশি দামে সবজি কিনতে হয়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। দাম বাড়লে আমাদের বিক্রির পরিমাণ কমে যায়, কারণ— যে ক্রেতা আগে যে সবজি নিতো এক কেজি সেই ক্রেতাই এখন আধাকেজি করে সবজি কেনেন। মূলত বেশিরভাগ সবজির এখন মৌসুম শেষ সে কারণে বাজারে সরবরাহ কম হচ্ছে। এ ছাড়া কিছুদিন ধরে বৃষ্টির কারণেও বাজারে সবজির দাম বেড়েছে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর