বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে এবং ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করছে।

তিনি বলেন, ‘অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সরকার ধারাবাহিকভাবে নানা ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করছে।’

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।

আলোচনায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব নাজমা মোবারক এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী।

জুলাই অভ্যুত্থানকে একটি কঠিন সময় হিসেবে উল্লেখ করে সালেহউদ্দিন বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ছাত্র ও সাধারণ মানুষের ত্যাগ কখনো ভুলে যাওয়া যাবে না।’

গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, সরকার সাধারণ পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতির হার ৩ থেকে ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য মূল্যস্ফীতিকে ৩ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা। আশা করি, এটা সম্ভব হবে। এ লক্ষ্যে আমরা নীতিগত পদক্ষেপ বাস্তবায়ন করছি।’

বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন প্রসঙ্গে গভর্নর বলেন, তারা চায় কেন্দ্রীয় ব্যাংক একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরিত হোক, যাতে সরকারের হস্তক্ষেপ না থাকে।

তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকে স্বায়ত্তশাসন নিশ্চিত করা গেলে দেশের আর্থিক খাতের চিত্রই পাল্টে যাবে। আমরা হয়ত থাকব না, কিন্তু কিছু পরিবর্তন রেখে যেতে চাই।’
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর