শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
কসবায় দুই গ্রামবাসীর সং’ঘ’র্ষ, আহত ৬০ এক যুগের জলাবদ্ধতা দূর করতে শ্রীপুরে রাস্তা-ড্রেন নির্মাণ শুরু উলিপুরে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন নদীভাঙনের ভয়ে কেউ আর দিন কাটাবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী মউক চেয়ারম্যান মোতাহার তালুকদারকে সংসদ সদস্যদের ফুলেল শুভেচ্ছা ​ফুলবাড়িয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি কামরুল হাসান মিলন ‎হঠাৎ দুর্গাপুরে পানের দামে ধস: চিন্তায় পড়েছেন পান চাষীরা কালকিনি উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আগারগাঁওয়ে ‘রান ফর আর্থ’, পরিবেশ সুরক্ষায় তরুণদের ব্যতিক্রমী আয়োজন দেড় লাখ টাকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বজলুর রহমান স্পোর্টিং ক্লাব সাধারণ মানুষের স্বার্থে সময়োপযোগী এই বাজেট: সরোয়ার আলমগীর এমপি ফটিকছড়িতে হালদা নদীর উপর “পাঁচ পুকুরিয়া সেতু “এখন দৃশ্যমান আইইবির জব ফেয়ার ও প্রজেক্ট প্রতিযোগিতা চাকরি, দক্ষতা ও শিল্পের চাহিদার সেতুবন্ধনে নতুন উদ্যোগ অর্থনীতির গণতন্ত্রায়ন ও 3R কৌশল : নতুন বাজেটের রাজনৈতিক অর্থনীতি দর্শন মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন

যাচ্ছেতাই পারফরম্যান্সে শেষ ম্যাচেও হার, আগেরবার রানার্সআপ এবার নবম

অনলাইন ডেস্ক :
রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১:০৪ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : হার। হার। হার। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি-টোয়েন্টি প্রতিযোগিতায় হারের বৃত্তে ঘুরপাক খেল বাংলাদেশ ‘এ’ দল। গতবার যেই প্রতিযোগিতায় বাংলাদেশ রানার্সআপ হয়েছিল, এবার একই আসরে ১১ দলের মধ্যে নবম বাংলাদেশ ‘এ’ দল।

দলে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট খেলা একাধিক ক্রিকেটার ছিলেন। আন্তর্জাতিক অভিজ্ঞতা নেই দুয়েকজনের। বাকিরা সবাই লম্বা সময় ধরেই খেলেছেন। কারো কারো বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাও রয়েছে। অথচ তারাই কিনা অস্ট্রেলিয়ার একাডেমি দলগুলোর কাছে করুণ পরাজয় বরণ করেছে।

শনিবার নিজেদের শেষ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে বাজেভাবে হেরেছেন সোহান, আফিফরা। আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ‘এ’ দল ৪ উইকেটে ১৭৫ রান করে। জবাব দিতে নেমে অ্যাডিলেড স্ট্রাইকার্স ১৮.১ ওভারে ৭ উইকেট হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে।

ম্যাচ সেরা নির্বাচিত হন সেঞ্চুরির স্বাদ পাওয়া ম্যাকেঞ্জি হারভে। ৫৩ বলে ১০২ রান করেন তিনি। তার সেঞ্চুরির জন্যেই ম্যাচের শেষ দিকে কিছুটা উত্তেজনা ছড়ায়।

দলের জয়ের জন্য যখন প্রয়োজন ১ রান তখন শতরানের জন্য ম্যাকেঞ্জির লাগত ২ রান। স্পিনার রাকিবুলের বল বাউন্ডারিতে পাঠিয়ে এই ব্যাটসম্যান সেঞ্চুরি তুলে নেন। সঙ্গে দলের জয়ও নিশ্চিত করেন। ১৫ চার ও ১ ছক্কায় ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া আরেক ওপেনার জ্যাক উইন্টার ৩৫ রান করেন। ১৪ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন হ্যারি মানেনটি।

বাংলাদেশের ব্যাটিং এদিন কিছুটা ভালো হয়েছিল। ওপেনিংয়ে জিসান আলম ৩৮ বলে ৫০ রান করেন ৫ চার ও ১ ছক্কায়। এছাড়া আফিফ হোসেন ২৩ বলে করেন ৪৯ রান। ইয়াসির আলীর ব্যাট থেকে আসে ১৫ বলে ২৫ রান। এশিয়া কাপ স্কোয়াডে সুযোগ পাওয়া সাইফ হাসান ১৯ বলে ১৫ ও অধিনায়ক সোহান ৮ বলে ৬ রান করেন।

টুর্নামেন্টে জিসান আলম ৬ ম্যাচে ২০৮ রান করেন ১৩৮.৬৬ স্ট্রাইক রেটে। ২টি ফিফটি আছে তার। আফিফ হোসেন সমান ম্যাচে পেয়েছেন ১৮৬ রান। এছাড়া সাইফ হাসান ১৩২, সোহান ১১৫ রান করেন। স্পিনার রাকিবুল ৬ ম্যাচে ১৬.১০ গড়ে ১০ উইকেট পেয়েছেন। হাসান মাহমুদ পেয়েছেন ৮ উইকেট। ৬ ম্যাচে মাত্র ২ জয় বাংলাদেশ ‘এ’ দলের। হার ৪টিতে। নবম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা বাংলাদেশ ‘এ’ দলের জন্য এই সফর নিশ্চিতভাবেই বড় ধাক্কা।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর