শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ইভেন্ট বুকিংয়ে ১ বছরের জন্য ৫০ শতাংশ ছাড় দিচ্ছে আইসিসিএল

অনলাইন ডেস্ক :
সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

করপোরেট ইভেন্ট, বিয়ে, প্রদর্শনী, মেলা ও সামাজিক অনুষ্ঠানের অন্যতম প্রধান গন্তব্য ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেড (আইসিসিএল), ঢাকা আগামী বছরের জুলাই পর্যন্ত, এক বছরের জন্য ভেন্যু বুকিংয়ে ৫০% ছাড়ের (শর্তাবলী প্রযোজ্য) সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। কেবল ভেন্যু ভাড়াতেই নয়, বরং একইসাথে, এলইডি, লাইটিং ও সাউন্ড সিস্টেমের ক্ষেত্রেও এই বিশেষ অফারটি প্রযোজ্য। ফলে, এখন করপোরেট ইভেন্ট হোক বা বড় কোনো উদযাপন, আইসিসিএল হতে পারে আপনার পছন্দের গন্তব্য।
এই অফারের সবচেয়ে ভালো দিক হলো একবার বুকিং করলে, আপনি আগামী ১২ মাসের মধ্যে যে কোনো সময় ভেন্যু ব্যবহার করার সুযোগ পাবেন। ফলে ইভেন্ট নিয়ে ভাবার যথেষ্ট সুযোগও থাকছে। এখন বড় কোনো বিয়ের অনুষ্ঠান হোক, করপোরেট সেমিনার হোক বা কোনো সামাজিক অনুষ্ঠান; আপনার আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করে তুলবে এই ভেন্যু। আইসিসিএল আপনাকে দিচ্ছে যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত স্পেস।
১৪,০০০ বর্গফুট জায়গায় চমৎকারভাবে ডিজাইন করা স্পেসে, আইসিসিএলের দুটি প্রশস্ত হল-স্যাফায়ার ও এমেরাল্ডে, রাউন্ড-টেবিল সেটআপে ৮০০ জন ও থিয়েটার স্টাইলে ১,২০০ জন অতিথি ধারণ করতে সক্ষম; যা ছোট ও বড় উভয় ধরনের ইভেন্টের জন্য আদর্শ। এছাড়াও, এতে স্টাইলাক্স এলইডি স্ক্রিন, জেবিএল সাউন্ড সিস্টেম ও স্টাইলাক্স লাইটিং সিস্টেম রয়েছে, যা ইভেন্টের আয়োজনকে নিখুঁত করে তোলে।
আইসিসিএলের কিচেনে বিশ্ব সেরা অত্যাধুনিক সব অ্যাপ্লায়েন্স ব্যবহার করা হয়েছে। প্রক্রিয়াজাতকরণ ও ডিশওয়াশিংসহ সবই পুরোপুরি স্বয়ংক্রিয়; ফলে কোনো মানুষের স্পর্শ ছাড়াই, সবকিছু থাকে সম্পূর্ণভাবে স্বাস্থ্যকর। ঢাকায় সবচেয়ে সেরা কনভেনশন হল হিসেবে স্বীকৃত আইসিসিএল আপনার ইভেন্টের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। পাশাপাশি, আইসিসিএলের নিবেদিত টিম আধুনিক প্রযুক্তি ও অনন্য সেবার সমন্বয়ে প্রতিটি ইভেন্টকেই নিখুঁতভাবে সম্পন্ন করে।
এ বিষয়ে আইসিসিএলের চিফ অপারেটিং অফিসার শামিম বিল্লা বলেন, “আইসিসিএলে আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। আমাদের প্রতিটি অনুষ্ঠান সাশ্রয়ী ও গ্রাহকের নাগালের মধ্যে রাখা আমাদের প্রতিশ্রুতি; আর এরই অংশ এই ৫০% ছাড়ের সুযোগ। সেবা ও সুবিধার ক্ষেত্রে সর্বোচ্চ মান নিশ্চিত করতে আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ, যেন বিশ্বমানের এই ভেন্যুটি গ্রাহকদের জন্য আরও বেশি সহজলভ্য হয়ে ওঠে। গ্রাহকদের জন্য অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছি আমরা।”
এখনই অফারটির সুবিধা নিন আর ভেন্যু ভাড়া, এলইডিস্ক্রিন, লাইটিং ও সাউন্ড সিস্টেমে ৫০% ছাড় উপভোগ করুন। আরও বিস্তারিত জানতে আইসিসিএলের অফিসিয়াল ওয়েবসাইট https://iccldhk.com/ বা অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/conventioncenterbd/ ভিজিট করুন।


এই বিভাগের আরো খবর