শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৫ টাকার এএসএসপি প্যাকেজে বাজারে এলো কোক জিরো ও স্প্রাইট জিরো

ঢাকা প্রতিদিন ডেস্ক
বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৬ অপরাহ্ন

অ্যাফোর্ডেবল স্মল স্পার্কলিং প্যাকেজের (এএসএসপি) ২৫০ মি.লি. বোতলে কোক জিরো ও স্প্রাইট জিরো বাজারে এনেছে কোকা-কোলা। এর আগে প্রতিষ্ঠানটি একই এএসএসপি প্যাকেজে ২৫০ মি.লি. কোকা-কোলা, স্প্রাইট ও ফান্টা বাজারে এনেছিল। এসকল এএসএসপি বোতলগুলো প্রস্তুত করেছে কোকা-কোলার বোতলজাতকারী প্রতিষ্ঠান কোকা কোলা আইসেক (সিসিআই)। কোক জিরো ও স্প্রাইট জিরোর এই নতুন বোতলগুলো এখন দেশব্যাপী পাওয়া যাচ্ছে।

ক্যালরি ফ্রি এই প্রিমিয়াম পানীয়গুলো ভোক্তাদের সাধ্যের মধ্যে রাখতে বিশেষ মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। সবুজ ভবিষ্যৎ নিশ্চিত করতে কোকা-কোলা বাংলাদেশের চলমান যাত্রায় এএসএসপি বোতলের এই সম্প্রসারণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এএসএসপি বেভারেজ শিল্পে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। বর্তমান সময়ের মূল্য সচেতন ও দায়িত্বশীল ভোক্তাদের পরিবর্তিত রুচি ও চাহিদার কথা মাথায় রেখেই এই বিশেষ প্যাকেজিং নিয়ে আসা হয়েছে। ছোট আকারের এই বোতল পণ্যের সর্বোচ্চ গুণগত মান ও স্বাদ বজায় রেখে ভোক্তাদের সাশ্রয়ী মূল্যে পছন্দের পানীয় উপভোগের সুযোগ দেয়। কোকা-কোলার হাত ধরে ২০২১ সালে বাংলাদেশে প্রথম চালু হওয়ার পর, কোকা-কোলা, স্প্রাইট ও ফান্টার ২৫০ মি.লি. ও ৪০০ মি.লি. এর বোতলেও এএসএসপি প্যাকেজিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

কোকা-কোলা আইসেকের (সিসিআই) ব্যবস্থাপনা পরিচালক শাদাব বলেন, “বাংলাদেশের সকল ভোক্তাদের চাহিদা অনুযায়ী আমাদের পণ্যগুলো তাদের নিকট সহজলভ্য করতে কোকা-কোলা আইসেক প্রতিশ্রুতিবদ্ধ। কোক জিরো ও স্প্রাইট জিরো এখন ২৫০ মি.লি. এএসএসপি ফরম্যাটে পাওয়া যাচ্ছে। এর ফলে আরও বেশি মানুষ সুবিধাজনক আকারে, সাশ্রয়ী মূল্যে ও পরিবেশবান্ধব বোতলে তাঁদের পছন্দের পানীয় উপভোগ করতে পারবেন। কোকা-কোলা বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করে দেশের বিভিন্ন দোকান, ই-অ্যান্ড-ডি আউটলেট ও অন্যান্য বিক্রয়কেন্দ্রে এই নতুন বিকল্পগুলো পৌঁছে দিতে পেরে আমরা গর্বিত।”

এএসএসপি প্রযুক্তির অন্যতম বৈশিষ্ট্য হলো এতে খুব অল্প পরিমাণ প্লাস্টিক ব্যবহার করা হয়। ফলে এটি পরিবেশবান্ধব। উন্নত প্যাকেজিং প্রযুক্তি পানীয়ের চিরাচরিত স্বাদ ও সতেজতা দীর্ঘ সময় ধরে অটুট রাখে। আধুনিক জীবনযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রস্তুত করা এই বোতল হালকা, সহজে বহন ও ব্যবহার করা যায়। পাশাপাশি ১৫ টাকার প্রমোশনাল মূল্য বড় সংখ্যায় ভোক্তাদের আকর্ষণ করবে ও বিভিন্ন শ্রেণি-পেশার ভোক্তাদের চাহিদা পূরণ করবে।

কোক জিরো ও স্প্রাইট জিরো এএসএসপি ফরম্যাটে এখন দেশজুড়ে বিভিন্ন মুদি দোকান ও স্থানীয় বাজারে পাওয়া যাচ্ছে।


এই বিভাগের আরো খবর