শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ধানের ভুসি থেকে তেল উৎপাদনে বিপুল সম্ভাবনা: আইইবিতে সেমিনার

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৮ অপরাহ্ন

ধানের ভুসি থেকে উৎপাদিত তেল—রাইস ব্র্যান অয়েল—বাংলাদেশে কৃষি ও শিল্পের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। এ বিষয়ে সচেতনতা ও করণীয় নির্ধারণে আজ শনিবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দপ্তরের কাউন্সিল হলে অনুষ্ঠিত হলো “Rice Bran Oil: Potentiality in Bangladesh” শীর্ষক সেমিনার। আয়োজন করে আইইবির কৃষিকৌশল বিভাগ।

সেমিনারের প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ মো. সাইফুল আলম, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। তিনি বলেন, “ধান আমাদের প্রধান খাদ্যশস্য। এর ভুসি থেকে তেল উৎপাদন করা গেলে কৃষি ও শিল্প—দুই খাতই লাভবান হবে। সরকার কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, রাইস ব্র্যান অয়েল উৎপাদন বাড়াতে নীতিগত সহায়তা অব্যাহত থাকবে।” তিনি আশা প্রকাশ করেন, টেকসই উৎপাদন ব্যবস্থা চালু হলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হবে।

বিশেষ অতিথির বক্তব্যে আইইবির ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী শেখ আল আমিন বলেন, “রাইস ব্র্যান অয়েল মানবদেহের জন্য ভালো হলেও আমরা তা গ্রহণ না করে রপ্তানি করছি। অথচ বাজারে ভোজ্যতেল আমদানি হচ্ছে, যার অনেকগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। উৎপাদন বৃদ্ধি ও সহজলভ্যতার জন্য এ সেমিনার থেকে প্রাপ্ত সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।”

বাংলাদেশ ইডিবল ওয়েল লিমিটেডের মহাব্যবস্থাপক (কিউএ অ্যান্ড ইএমএস) মো. ইমতিয়াজ মাসুদ জানান, দেশে উৎপাদিত রাইস ব্র্যান অয়েলের প্রায় ৯০ শতাংশ রপ্তানি হয়ে যাচ্ছে ভারতে। স্থানীয় বাজারে দাম তুলনামূলক বেশি হওয়ায় ভোক্তারা এটি গ্রহণ করতে পারছেন না। তার মতে, মিলগুলো অটোমেশনে গেলে উৎপাদন খরচ কমবে, দামও নাগালে আসবে। এজন্য সরকারি হস্তক্ষেপ জরুরি।

সেমিনারের স্বাগত বক্তব্যে আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান বলেন, “বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়ায় কৃষিবিদদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনায় প্রাপ্ত সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থায় পাঠানো হবে।”

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) পরিচালক ড. মো. আনোয়ারুল হক। তিনি বলেন, “ধানের ভুসি সঠিক সময়ে সংগ্রহ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে সর্বোচ্চ মানের তেল উৎপাদন সম্ভব। এজন্য সরকার, গবেষণা প্রতিষ্ঠান ও বেসরকারি খাতকে যৌথভাবে এগিয়ে আসতে হবে।”

সভাপতিত্ব করেন কৃষিকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মাওলা। ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার মাওলা। সেমিনার পরিচালনা করেন সম্পাদক প্রকৌশলী মো. বেলাল সিদ্দিকী।

সেমিনারে বক্তারা বলেন, দেশের বিপুল ধান উৎপাদনের সুযোগ কাজে লাগিয়ে রাইস ব্র্যান অয়েলকে সহজলভ্য করা গেলে একদিকে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, অন্যদিকে মানুষের জন্য স্বাস্থ্যসম্মত তেলের যোগান বাড়বে।


এই বিভাগের আরো খবর