সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার  কিশোরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন কাউখালী কাচাঁ নদীর তীরে পরিত্যক্ত চরে কোটি টাকার তরমুজ চাষ ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু সালথায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার এএসআই সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‌্যাবের হাতে আটক চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক

আত্রাইয়ে পাইকড়া বাজেধনেশ্বর রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

আবুহেনা, আত্রাই (নওগাঁ)
শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৭:৫১ অপরাহ্ন

নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের পাইকড়া থেকে বাজেধনেশ্বর গ্রামের মধ্য দিয়ে পাকা রাস্তা পর্যন্ত রাস্তাটির বেহাল দশা দীর্ঘদিন থেকে। মাত্র আড়াই কিলোমিটার রাস্তা সংস্কার না হওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

জানা যায়, উপজেলার কালিকাপুর ইউনিয়নের এ রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা। এ রাস্তা পাইকড়া হতে বাজেধনেশ্বর গ্রামের মধ্য দিয়ে পাকা রাস্তার সাথে সংযুক্ত হয়েছে। প্রতিদিন এ রাস্তা দিয়ে বড়াইকুড়ি, কচুয়া, বাগমারা, উলাবাড়িয়া, কুশাতলা, শলিয়াসহ প্রায় ১২ টি গ্রামের লোকজন চলাচল করে থাকেন। রাস্তাটি কাচা হওয়ায় সামান্য বৃষ্টি হলেই কাদায় পরিপূর্ণ হয়ে যায়। হাটু কাদা অতিক্রম করে চলাচল করতে হয় এলাকার নারী পুরুষদের।

এ রাস্তা দিয়ে পাইকড়া উচ্চ বিদ্যালয়, পাইকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলবাড়ি এবতেদায়ী মাদ্রাসা, বাজেধনেশ্বর মাদ্রাসা, বাজেধনেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শলিয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীদের চলাচল করতে হয়। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদায় পরিপূর্ণ হওয়ায় এসব শিক্ষার্থীদের অনেকেই বিদ্যালয়ে উপস্থিত হতে পারে না বলে অভিভাবকরা জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে এলাকার অনেক রাস্তাঘাটের উন্নয়ন হলেও যুগ যুগ ধরে এ রাস্তার সংস্কার কাজ না হওয়ায় এলাকার জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে। বাজেধনেশ্বর গ্রামের স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, এ রাস্তাটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন সরকারের আমলে বার বার আবেদন করেও এ রাস্তার প্রতি কেউ ভ্রুক্ষেপ করেন নি।

সংশ্লিষ্ট ইউপির প্যানেল চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, এ রাস্তার বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা রাস্তাটি পাকাকরণের উদ্যোগ নেবেন বলে জানিয়ছেন।অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত উপজেল নির্বাহী অফিসার রাকিবুল হাসান বলেন, রাস্তাটি সম্পর্কে আমরা অবগত রয়েছি। ২০২৫-২৬ অর্থ বছরের মধ্যেই রাস্তাটি পাকাকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরো খবর