ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আইনজীবী সমিতি ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে নির্বাচিত হয়েছেন সভাপতি পদে অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সহসভাপতি পদে অ্যাডভোকেট মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সোহেল আকন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট গোলাম সরওয়ার লিটন, অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, অর্থসম্পাদক পদে অ্যাডভোকেট আরিফুর রহমান, ভিজিল্যান্স সম্পাদক পদে অ্যাডভোকেট মোফাজ্জেল হোসেন, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট ফিরোজ হোসাইন, ভর্তি সম্পাদক পদে অ্যাডভোকেট আমির হোসেন মোল্লা, নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আককাস সিকদার ও অ্যাডভোকেট মোবাশ্বের আলী ভূইয়া বাদশা।
নির্বাচন উপলক্ষে জেলা আইনজীবী সমিতিতে দিনভর এক উৎসবের আমেজ বিরাজ করেছে। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন। তিনি এ ফলাফল নিশ্চিত করেছেন।