শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
পাইকগাছায় রেশন ও শিশু কার্ডের নামে দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে ২০ বছর পর জমির মালিকানা দাবি; জবরদখলের চেষ্টার অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি সুজা, সাধারণ সম্পাদক আলমোতাসিন নির্বাচিত কাউখালীতে সন্ধ্যা নদীর ফেরিঘাট রক্ষায় প্রতিরক্ষা বাঁধের উদ্বোধন হাসপাতালের বেডে নিঃসঙ্গ মৃত্যু, মরদেহ নিতে অস্বীকৃতি পরিবারে নবীনগরকে মাদক মুক্তের ঘোষণা এমপির নগরকান্দায় বেপরোয়া ট্রাকের তাণ্ডবে আহত ২০ পথচারী, গণপিটুনিতে ট্রাক চালক নিহত বিএমইটি’র নতুন মহাপরিচালক হলেন জামিল আহমেদ প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ

​গাজীপুরে সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত

​গাজীপুর প্রতিনিধি
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:৪২ অপরাহ্ন

​গাজীপুর সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সংগঠনের হোতপাড়াস্থ নিজস্ব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘নয়া দিগন্ত’-এর মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. মোজাহিদ। সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের উপদেষ্টা সেলিম ভূইয়া।

​সভায় বক্তারা পবিত্র রমজানে আত্মশুদ্ধি অর্জন এবং সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন ও সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রাখা, পেশাগত ঝুঁকি মোকাবিলা, বার্ষিক ভ্রমণ এবং সংগঠনের আয়-ব্যয় সংশ্লিষ্ট অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সদস্য ও শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাঈদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার, কোষাধ্যক্ষ শওকত আলী, দপ্তর সম্পাদক এস এম জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর ইসলাম এবং নির্বাহী সদস্য ইকবাল হোসেন ও সাদ্দাম হোসেন অনন্ত। এছাড়াও বক্তব্য রাখেন, সংগঠনের সম্মানিত সদস্য হুমায়ুন কবিরসহ অন্যান্য সংবাদকর্মীরা। ​আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্বারী শরীফুল ইসলাম। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং সাংবাদিকদের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলে ইফতারে অংশ নেন।


এই বিভাগের আরো খবর